• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘মেসি মেসি’ স্লোগান, অশালীন অঙ্গভঙ্গি রোনালদোর (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২২
অ+
অ-
‘মেসি মেসি’ স্লোগান, অশালীন অঙ্গভঙ্গি রোনালদোর (ভিডিও)

সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ৩-২ গোলের ব্যবধানে জয়ের ম্যাচে গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭৫০তম গোলের মাইলফলকও স্পর্শ করেছেন। ফুটবল ইতিহাসে আর কোনো ফুটবলারেরই এমন নজির নেই। তবে মাইলফলকের ম্যাচে খবরের শিরোনাম হলেন অন্য কারণে। মরুর দেশটিতে পাড়ি জমানোর পর এর আগেও অশোভন অঙ্গভঙ্গির কারণে তোপের মুখে পড়েছিলেন। আবারও তেমন কিছুর পুনরাবৃত্তি ঘটালেন পর্তুগিজ এই সুপারস্টার। 

বিজ্ঞাপন

সিআরসেভেন যেখানেই যাচ্ছেন, মেসির ‘ভুত’ যেন তাড়া করছে তাকে। সাম্প্রতিক সময়ে হুটহাট মেজাজও হারিয়ে ফেলছেন। গতকাল (রোববার) রাতেও আল শাবাব সমর্থকদের 'মেসি, মেসি' স্লোগানে মেজাজ ঠিক রাখতে পারেননি সিআরসেভেন। জয় নিশ্চিত হওয়ার পর কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন এমন ভঙ্গি করেন রোনালদো। এরপর আল-শাবাব সমর্থকদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেই জয় উদযাপন করেন ৩৯ বছর বয়সী এই তারকা।

— @TrollFootball Videos (@TF_Video) February 25, 2024

এর আগেও নানা সময়ে ‘মেসি মেসি’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা গেছে মেসিকে। গত ৯ ফেব্রুয়ারি আল-হিলালের বিপক্ষে প্রীতি ম্যাচ হারের পর মেসি মেসি স্লোগানের প্রতিক্রিয়ায় বাজে অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। এ ছাড়া এক সমর্থকের ছুঁড়ে মারা স্কার্ফ নিজের শর্টসের ভেতর ঢুকিয়ে ফেলেছিলেন। 

বিজ্ঞাপন

এর আগে গেল বছর রোনালদোর এমন অশালীন অঙ্গভঙ্গি সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দেয়। বিশেষ করে সৌদির মতো রক্ষণশীল দেশে তার এমন নোংরা আচরণ অনেকেই মানতে পারছিলেন না। এমনকি দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমে 'সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহারকারীকে বের করে দাও' স্লোগান ছিল ট্রেন্ডিং।  

আরও পড়ুন

রোনালদোর যে বিরল রেকর্ডগুলো ভাঙা প্রায় অসম্ভব
জন্মদিনে বান্ধবীকে ‘১ কোটি’ মূল্যের উপহার রোনালদোর
রোনালদোর বান্ধবীর ছবিতে ইরানি গণমাধ্যমের কাটাছেঁড়া

গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসরের বিপক্ষে দারুণ লড়াই করেছে টেবিলের ১১ নম্বর দল আল শাবাব। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় তারা। পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল রোনালদোর আল নাসর। তবে অ্যান্ডারসন তালিস্কা জোড়া গোলে তা হতে দেননি। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

বিজ্ঞাপন

ম্যাচের ২১তম মিনিটে সফল স্পট কিকে মাইলফলক ছোঁয়া গোলটি করে দলকে লিড এনে দিয়েছিলেন রোনালদো। শাবাবের ডি-বক্সে তাদের ইয়াগো সান্তোসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দেন রেফারি। ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকার মোট গোল হলো ৭৫০টি। আর ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সংখ্যাটা ৮৭৭। এই বছরে চার ম্যাচ খেলে প্রতিটিতেই গোল করলেন রোনালদো।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিশ্চিয়ানো রোনালদোলিওনেল মেসিআল নাসর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের