• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মার্চেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, সূচি ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৮
অ+
অ-
মার্চেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, সূচি ঘোষণা বিসিবির

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।

বিজ্ঞাপন

ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটির সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৭ মার্চ ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ার মেয়েরা।২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া
শেষ ৬ বিশ্বকাপের ৫টিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
বাংলাদেশকে ৩৬ রানে হারিয়ে শিরোপা জিতল শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

দেশের ক্রিকেটে এখন বিপিএল উত্তাপ। এরইমাঝে উত্তাপ পাওয়া যাচ্ছে নতুন সূচির। বাংলাদেশ জাতীয় দল প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। পুরুষ ক্রিকেটে ঠাসা সূচির মধ্যে নারী ক্রিকেটেও আছে বড় ব্যস্ততা। 

এদিকে, বাংলাদেশের বিপক্ষে দলও চূড়ান্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ক্রিকেটের পরাশক্তিরা। অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আছেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই। ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

বিজ্ঞাপন

তারিখ              ম্যাচ                  সময়                 ভেন্যু

২১ মার্চ           ১ম ওয়ানডে      সকাল সাড়ে ৯টা  মিরপুর
২৪ মার্চ           ২য় ওয়ানডে     সকাল সাড়ে ৯টা   মিরপুর
২৭ মার্চ           ৩য় ওয়ানডে     সকাল সাড়ে ৯টা   মিরপুর

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

তারিখ              ম্যাচ                   সময়                 ভেন্যু

৩১ মার্চ           ১ম টি-টোয়েন্টি     বেলা ১২টা           মিরপুর
০২ এপ্রিল        ২য় টি-টোয়েন্টি    বেলা ১২টা           মিরপুর
০৪ এপ্রিল        ৩য় টি-টোয়েন্টি    বেলা ১২টা           মিরপুর

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নারী ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটঅস্ট্রেলিয়ান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন