• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সাকিব-তামিমের ‘ব্যক্তিগত ইস্যু’ নিয়ে ভাবছে না রংপুর

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬
অ+
অ-
সাকিব-তামিমের ‘ব্যক্তিগত ইস্যু’ নিয়ে ভাবছে না রংপুর

বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (বুধবার) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। যদিও ম্যাচের উত্তাপ ছাপিয়ে দেশের ক্রিকেট ভক্তদের চোখ সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ওপর। দুজনের মুখোমুখি দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন তারা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কারও ব্যক্তিগত ইস্যু নিয়ে ভাবতে চায় না রংপুর ফ্র্যাঞ্চাইজি।

বিজ্ঞাপন

ম্যাচ পূর্ববর্তী ব্রিফিংয়ে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানান, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে তারাও দলের পার্ট। দলের পারফরম্যান্স ও প্লেয়ার– এগুলো নিয়েই চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন নেই।’

ফাইনালে ওঠার লড়াইয়ে কেমন চাপ সামলাতে হচ্ছে তাও জানালেন সোহেল, ‘ক্রিকেট খেলায় চাপ থাকবে না এটা তো হতেই পারে না। বিপিএলে প্লে-অফের ম্যাচ চলছে। চাপ থাকবে এটা ওভারকাম করেই খেলতে হবে। গতকালের (পরশু–সোমবার) ম্যাচে ভালো স্কোর ছিল আমাদের। বোলিংয়ে কিছু জায়গায় আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে করতে পারি নাই। সে ম্যাচ নিয়ে আমরা আর চিন্তা করছি না, সামনে যা আছে এটা নিয়েই চিন্তা করছি।’

প্রথম কোয়ালিফায়ারের হতাশা ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় রংপুর। কোচ বলেন, ‘কীভাবে আমরা শেষ ম্যাচ থেকে তো কিছু জায়গা শিখেছি কোথায় আমাদের উন্নতি করতে হবে। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাই। কালকের ম্যাচের পর তো আর কোনো অপশনও নাই। কালকের খেলা নিয়ে কীভাবে কি করলে, কোন স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে এগুলা নিয়ে আলোচনা করছি। কালকের ম্যাচের পর আমাদের ছেলেরা একটু ডাউন ছিল। আজকে রিকভার করছি। এগুলো কথা বলে ছেলেদের মধ্যে আবার স্পিরিট দেখতে পাচ্ছি। কালকে যেন আমরা পূর্ণ শক্তি নিয়ে ফেরত আসতে পারি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বিপিএলে প্লে-অফের শুরুতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল আসরের দুই ফেভারিট দল রংপুর ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে সাকিবদের হারিয়ে লিটন দাসের কুমিল্লা ফাইনালে উঠে যায়। তবে আসরের সর্বোচ্চ পয়েন্টধারী হওয়ায় দ্বিতীয় সুযোগ পেয়েছে রংপুর। তাদের প্রতিপক্ষ আজ তামিমের বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে তারা প্লে-অফ রাউন্ড শুরু করেছিল তারা। বরিশাল-রংপুরের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানতামিম ইকবালবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম

ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ