• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা
ডিপিএল

বিপিএলের মাঝেই দলবদল করলেন সাকিব 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৮
অ+
অ-
বিপিএলের মাঝেই দলবদল করলেন সাকিব 

সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক আর আলোচনার কমতি নেই। তারপরেও দেশের সেরা ক্রিকেটার তিনি। তার দিকে সবসময়ই আছে বাড়তি নজর। রাজনীতি থেকে খেলার মাঠ, সাকিবের প্রতিটি পদক্ষেপই যেন আলোচনায়। বিপিএলে আজ (বুধবার) সন্ধ্যায় দেশসেরা এই অলরাউন্ডার নামবেন কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে। যেখানে হারলেই বাদ যাবে তার দল রংপুর রাইডার্স। 

বিজ্ঞাপন

তবে এরমাঝেও নিজের দলবদল সেরে নিয়েছেন সাকিব। বিপিএল না, দল বদল করেছেন ডিপিএলে। ঘরোয়া ক্রিকেটের প্রেস্টিজিয়াস আসর ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে নতুন ঠিকানায় যাচ্ছেন সাকিব। তিন বছর মোহামেডানে পার করার পর সাকিবের এবারের ঠিকানা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অভিজাত পাড়ার এই ক্লাবের হয়ে এবারের ঘরোয়া মৌসুম পার করবেন সাকিব। 

সাকিব শেখ জামালে যাচ্ছেন, এটা জানা গিয়েছিল ডিসেম্বরেই। এক অনুষ্ঠানে ঘটা করেই জানিয়েছিলেন দল বদল করার খবর। আজ বুধবার অনলাইনে শেখ জামালের খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। একইদিনে সাকিবের মত অনলাইনে নিজেদের দলবদল সেরেছেন ইয়াসির আলী, রিপন মণ্ডল ও টিপু সুলতানও।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের একটি অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসান। ফাইল ছবি

বিজ্ঞাপন

২০২০ সালে কাগজে কলমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। যদিও তাকে সে অর্থে পায়নি ক্লাবটি। ২০২০-২১ মৌসুমে মোহামেডানের হয়েই খেলেছেন তিনি। পরের মৌসুমে চুক্তি থাকলেও মোহামেডান সুপার সিক্সে উঠতে না পারায় সাকিব খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে। পরের মৌসুমে অবশ্য খেলেছেন মোটে চার ম্যাচ। 

আরও পড়ুন

সাকিবকে নিয়ে আবারও দুঃসংবাদ
‘চোখে না দেখলেও বল করতে পারবেন সাকিব’
৫ বছর পর এমন দিন দেখলেন সাকিব

আগামীকাল শেষদিনে দলবদল করতে পারে আরও তিন দল।  আবাহনী, মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড় নিবন্ধন শেষ হবে কাল। এছাড়া আজ প্রাইম ব্যাংকের হয়ে দলবদল করেছেন কয়েকজন। গতবারের মতো এবারও সেখানে খেলবেন দেশের ক্রিকেটের আরও দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার থাকছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন সংস্করণের সিরিজ থাকায় জাতীয় দলের তারকা ক্রিকেটারদেরও শুরুতে পাওয়া যাবে না। শ্রীলঙ্কা আসবে আগামী ১ মার্চ। লিগ শুরু হওয়ার কথা আগামী ৯ মার্চ।

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানডিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

২০২৭ বিশ্বকাপে সাকিবের খেলা প্রসঙ্গে যা বললেন কোচ

২০২৭ বিশ্বকাপে সাকিবের খেলা প্রসঙ্গে যা বললেন কোচ