• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
আইসিসি র‌্যাংকিং

শীর্ষ তিনে ফিরলেন রুট, ভারতীয়দের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩
অ+
অ-
শীর্ষ তিনে ফিরলেন রুট, ভারতীয়দের জয়জয়কার

ভারতের বিপক্ষে চলতি টেস্টের প্রথম তিন ম্যাচে একদমই ছন্দে ছিলেন না ইংলিশ ব্যাটার জো রুট। ৬ ইনিংসে করেছিলেন ৭৭ রান। রাঁচিতে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে ওঠেন তিনি। ১২২ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৭৯৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে ফিরেছেন রুট। এ ছাড়া টেস্টে বল হাতে ২ উইকেট নেন রুট। যার স্বীকৃতি হিসেবে অলরাউন্ডার তালিকায় তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন তিনি। 

বিজ্ঞাপন

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রুট ছাড়াও র‌্যাংকিংয়ে জয়জয়কার ভারতীয়দের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ডাবল-সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে যথাক্রমে ৭৩ ও ৩৭ রান করার সুবাদে তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছেন তিনি। সিরিজ শুরুর আগে ৬৯তম স্থানে ছিলেন জয়সওয়াল। 

রাঁচি টেস্টে ভারতের জয়ের নায়ক ছিলেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলে ভারতকে চাপমুক্ত রাখেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রান করে ভারতকে ৫ উইকেটের জয় এনে দিয়ে ম্যাচ সেরা হওয়া জুরেল র‌্যাংকিংয়ে ৩১ ধাপ এগিয়ে ৬৯তম স্থানে জায়গা করে নিয়েছেন। 

চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। র‌্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও শীর্ষে থাকা স্বদেশি পেসার জসপ্রিত বুমরাহর সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ২১ এ নামিয়ে এনেছেন অশ্বিন। ৮৬৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন বুমরাহ। ৮৪৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অশ্বিন। ওই টেস্টে ৪ উইকেট নিয়ে দশ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন ভারতের আরেক স্পিনার কুলদীপ যাদব। 

বিজ্ঞাপন

রাঁচিতে প্রথম ইনিংসে ১১৯ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে লিড এনে দিতে অবদান রাখেন স্পিনার শোয়েব বশির। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন তিনি। ম্যাচে ৮ উইকেট নিয়ে ৩৮ ধাপ এগিয়ে ৮০তমস্থানে জায়গা করে নিয়েছেন ২০ বছর বয়সী এই স্পিনার। টেস্টে ব্যাটিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। অলরাউন্ডার তালিকায় সবার ওপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। 

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টেস্ট ক্রিকেটআইসিসিজো রুটভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ