• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বরিশালকে ফুলেল শুভেচ্ছা রংপুরের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৪, ০৭:৫৪
অ+
অ-
বরিশালকে ফুলেল শুভেচ্ছা রংপুরের

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বে টেবিল টপার ছিল রংপুর রাইডার্স। তবে টানা দুই কোয়ালিফায়ার হেরে ফাইনালের আগেই ছিটকে যায় তারা। নিজেরা শিরোপার ছোঁয়া না পেলেও ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছে রংপুর।

বিজ্ঞাপন

গতকাল ফাইনালের পর রংপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বরিশালকে। তাছাড়া অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও পোস্ট করে বরিশালকে অভিনন্দন জানিয়েছে রংপুর। অভিনন্দন বার্তায় রংপুর লিখেছে, 'রংপুর রাইডার্সের পক্ষ থেকে নতুন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা।'

রংপুর রাইডার্সের পক্ষ থেকে নতুন বিপিএল চ্যাম্পিয়ন Fortune Barishal কে ফুলেল শুভেচ্ছা #Joyerlorai #rangpurriders #BPL24 #bangladesh #bangladeshcricket

Posted by Rangpur Riders on Friday, March 1, 2024

গতকাল শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দশম আসরের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

বিজ্ঞাপন

জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান এসেছে কাইল মায়ার্সের ব্যাট থেকে। তাছাড়া ৩৯ রান করেছেন তামিম ইকবাল। ৬ উইকেটের জয়ে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে তামিমের দল।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট