• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশে সিরিজ শুরুর আগেই লঙ্কান শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৪, ১৬:২৫
অ+
অ-
বাংলাদেশে সিরিজ শুরুর আগেই লঙ্কান শিবিরে দুঃসংবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শেষ হতেই মাঠে গড়াচ্ছে নাজমুল হোসেন শান্তদের আন্তর্জাতিক ম্যাচ। আগামী ৪ মার্চ থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। ইতোমধ্যে লঙ্কানরা টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে অনুশীলনও শুরু করেছে। তবে এরই মাঝে একটি দুঃসংবাদ পেয়েছে সফরকারীরা। টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা কুশল পেরেরা ইনজুরির কারণে ছিটকে গেছেন।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র তিন মাস বাকি। তার আগেই তারকা ব্যাটসম্যান পেরেরার ইনজুরি লঙ্কানদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। পেরেরার জায়গায় টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন করে ডাক পেয়েছেন নিরোশান ডিকভেলা। এ নিয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনবছর পর টি-টোয়েন্টির জাতীয় দলে ফিরেছেন। ২০২১ সালের পর আর রঙিন পোশাকের ম্যাচ খেলা হয়নি ডিকভেলার। 

এর আগে ২৯ ফেব্রুয়ারি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখে শ্রীলঙ্কান দল। পুরো দলের সঙ্গে আসার কথা ছিল কুশল পেরেরারও, তবে শ্বাসযন্ত্রের সংক্রমণের (রেসপিরেটরি ইনফেকশন) কারণে তিনি দলের বিমানে ওঠেননি। শেষ পর্যন্ত তার পুরো সিরিজ থেকেই তার নাম উঠিয়ে নিলো শ্রীলঙ্কা। তার পরিবর্তে সুযোগ পাওয়া ডিকভেলার আজ (শনিবার) বাংলাদেশে আসার কথা রয়েছে।

— ICC (@ICC) March 2, 2024

বিজ্ঞাপন

আইসিসির ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, তাৎক্ষণিক সিদ্ধান্তে ডিকভেলার দলে অন্তর্ভূক্তি দারুণ সিদ্ধান্ত। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাকে নেওয়া দলের জন্য গুরুত্বপূর্ণ, আগে থেকেই তিনি বিশ্বকাপের স্কোয়াডে থাকার সম্ভাব্য তালিকায় ছিলেন।

আরও পড়ুন

২০০ টাকায় দেখা যাবে শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ
বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
নির্ধারিত সূচির আগেই বাংলাদেশে শ্রীলঙ্কা দল

৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান সর্বশেষ গত বছর লঙ্কান দলের হয়ে টেস্ট খেলেছেন। ২০২২ সালের পর থেকে তাকে আর সাদা বলের ক্রিকেটে দেখা যায়নি, সর্বশেষ ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ডিকভেলা। ২৮টি টি-টোয়েন্টিতে ১৮.৪৬ গড় ও একটি অর্ধশতকে তিনি ৪৮০ রান করেছেন।

বিজ্ঞাপন

dhakapost
তিন বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেলেন ডিকভেলা

এদিকে, টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে লঙ্কানরা ফরম্যাটটির নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সে কারণে প্রথম দুই টি-টোয়েন্টিতে সহ–অধিনায়ক চারিথ আসালাঙ্কা নেতৃত্ব দেবেন লঙ্কানদের।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, দুশমান্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শ্রীলঙ্কান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?