• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

অধিনায়ক শান্তকে যে পরামর্শ সাকিবের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৪ মার্চ ২০২৪, ১১:৩৯
অ+
অ-
অধিনায়ক শান্তকে যে পরামর্শ সাকিবের

গেল মাসের ১২ তারিখ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে একসাথে সব ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দিয়েছেন তারকা এই ক্রিকেটার। সাকিব আগেই জানিয়েছেন, খুব শীঘ্রই নিজেকে গুটিয়ে নিতে শুরু করবেন ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাট থেকে। টাইগার ক্রিকেটে পাণ্ডবদের অধিনায়কের পর্বটাও শেষ হয়েছে এর মাধ্যমেই। 

বিজ্ঞাপন

নতুন করে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছরের জন্য তিনিই থাকছেন তিন ফরম্যাটের অধিনায়ক। আজ থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শান্ত অধ্যায়ের সূচনা হবে।

তবে নতুন অধিনায়ক হওয়া শান্তকে টোটকা দিতে ভুল করেননি সাকিব। গতকাল নিজের নামে ব্রান্ড উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় নতুন অধিনায়ককে পরামর্শ হিসেবে বলেন, ‘সবকিছু নিয়েই যত কম চিন্তা করবে ততো ভালো থাকবে। যত বেশি চিন্তা করবে ততো চিন্তা বাড়বে ওর।’ 

আরও পড়ুন

ওয়ানডেতে বড় ট্রফি জিততে চান শান্ত
প্রথম ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
কী আছে ‘দ্য টাইগার্স কোড’ বইয়ে?

বিজ্ঞাপন

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ উতরে যাবে বিশ্বাস সাকিবের, ‘চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কা সবসময় আমাদের সাথে ভালো ক্রিকেট খেলে। আমাদের প্রতিযোগিতাটাও অনেক ভালো মাঠে বা মাঠের বাইরে। দুই জায়গাতেই অনেক চ্যালেঞ্জ আছে। আমি আশা করছি এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে পারবে বাংলাদেশ টিম। এবং তিনটা ফরম্যাটেই ভালো খেলবে।’ 

এছাড়া নিজের ব্র্যান্ড নিয়ে সাকিব বলেন, ‘আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এই ব্র্যান্ড বড় করতে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের ভালো পরামর্শ এই ব্র্যান্ডের পণ্যের মানোন্নয়নে কাজে লাগবে। আমার সব ধরনের ব্যবসা ভালো লাগে। মাছের ব্যবসা আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, তাই স্টেপের সঙ্গে যাত্রা শুরু হলো।’ 

এসএইচ/জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটসাকিব আল হাসাননাজমুল হোসেন শান্ত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?