• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আভিষকাকে ফিরিয়ে টাইমড আউট উদযাপন শরিফুলের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৪, ১৯:১০
অ+
অ-
আভিষকাকে ফিরিয়ে টাইমড আউট উদযাপন শরিফুলের

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। একই ম্যাচে সাকিব আল হাসানকে আউট করে 'টাইমড আউট' উদযাপন করেছিলেন ম্যাথিউস। মাস কয়েক পর এবার দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে টাইমড আউট উদযাপন করে সেই ঘটনাকে আবার স্বরণ করালেন শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

ইনিংসের প্রথম বলেই শরিফুল ইসলামকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন আভিষকা ফার্নান্দো। তবে পরের বলেই জবাব দেন শরিফুল। এই বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে যেয়ে ব্যাটের আউট সাইড এজে বল চলে যায় উইকেটের পেছনে। সহজ ক্যাচ নেন লিটন দাস।

দ্বিতীয় বলে উইকেট নিয়ে শরিফুল উদযাপন করেছেন ‘টাইমড আউট’-এর ভঙ্গিতে। যা ভারত বিশ্বকাপের সেই ঘটনাকে আবার মনে করিয়ে দিলো। এই ম্যাচে অবশ্য খেলছেন না সাকিব। তবে ম্যাথিউস আছেন শ্রীলঙ্কার একাদশে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১২৩ রান। কুশল মেন্ডিসের সংগ্রহ অপরাজিত ৫২ রান। অপর অপরাজিত ব্যাটার সামারাবিক্রমা করছেন ৪০ রান।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটশ্রীলঙ্কান ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা