• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জাকের-মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৪ মার্চ ২০২৪, ২২:৩৩
অ+
অ-
জাকের-মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন শান্ত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। যেখানে শেষদিকে দারুণ লড়াইয়ের পরও নাজমুল হোসেন শান্তর দল ৩ রানে হেরেছে। লঙ্কানদের দেওয়া ২০৭ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ২০৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন অভিষিক্ত জাকের আলি অনিক।

বিজ্ঞাপন

জাকের ছাড়াও দেড় বছর পর মাঠে নামা মাহমুদউল্লাহ রিয়াদও দেখিয়েছেন বুড়ো হাড়ের জোর। ৩১ বলে অর্ধ-শতক হাঁকিয়ে ৫৪ রান করে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ম্যাচ হারলেও যে কারণে অধিনায়ক শান্তর প্রশংসার ভাসছেন তিনি। এছাড়া তরুণ ব্যাটসম্যান জাকেরেরও প্রশংসা করতে ভোলেননি।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘এটা খুব ভালো একটা ম্যাচ ছিল। খেলোয়াড়রা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। দলে এসেই নিজের সামর্থ্য দেখিয়েছে জাকের। আমরা শুরুতে বোলিংয়ে ভালো করলেও পরবর্তীতে আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তবে জাকেরের সঙ্গে রিয়াদের ইনিংসটিও ছিল বিস্ময়কর। আশা করি পরের ম্যাচেও তারা অবদান রাখবে।’

dhakapost
বিপিএলজুড়ে ব্যর্থ শান্ত আজও নড়বড়ে ব্যাটিং করেছেন

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে টেল-এন্ডারে নেমে মারকুটে ব্যাটিংয়ের কীর্তি দেখিয়েছেন জাকের। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও গত বছরজুড়ে তিনি একই মানসিকতা নিয়ে খেলেছেন। বিপিএলেও সেই ধারাবাহিকতা ধরে রাখায় জাতীয় দলে তার সুযোগ পাওয়া ছিল সময়ের ব্যাপার। রহস্য স্পিনার আলিস আল ইসলামের ইনজুরি জাকের জন্য সেই সুযোগটি করে দেয়।

আরও পড়ুন

জাকেরের ঝড়ের পরও হারল বাংলাদেশ
জাকেরের ঝোড়ো ফিফটি
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিফটি করলেন মাহমুদউল্লাহ

অভিজ্ঞ মাহমুদউল্লাহও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন প্রায় ১৭ মাস পর। জাতীয় দলের অন্য ফরম্যাটে ধারাবাহিক এই ব্যাটসম্যান বিপিএলেও বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলেছেন ফরচুন বরিশালের হয়ে। দলের হয়ে দীর্ঘদিন পর যখন ব্যাটিংয়ে নামেন রিয়াদ, তখন ৩০ রানেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। এরপর শান্তও যোগ্য সঙ্গ দিতে পারেননি। সেখান থেকে মাহমুদউল্লাহ-জাকের টাইগারদের আশা দেখান। যদিও শেষ পর্যন্ত তীরে গিয়ে তরী ডুবে স্বাগতিকদের।

বিজ্ঞাপন

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাজমুল হোসেন শান্তমাহমুদউল্লাহ রিয়াদবাংলাদেশ ক্রিকেটশ্রীলঙ্কান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর