• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘জয়ের পেছনে মাহমুদউল্লাহর উইকেট টার্নিং ছিল’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৫ মার্চ ২০২৪, ১০:০৮
অ+
অ-
‘জয়ের পেছনে মাহমুদউল্লাহর উইকেট টার্নিং ছিল’

দেড় বছর পর আবারো বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে শ্রীলঙ্কা সিরিজে জায়গা করে নেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আর সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই করেছেন অর্ধশতক। টপ-অর্ডারের কারো কাছ থেকে রান না পাওয়ার দিনে মাহমুদউল্লাহই ছিলেন বড় ভরসা। অভিজ্ঞ এই ব্যাটার সেই আস্থার প্রতিদানও দিয়েছেন পুরোপুরি। 

বিজ্ঞাপন

যদিও ম্যাচের শুরুর দিকে তার ক্যাচ মিস করেন লঙ্কান ক্রিকেটার সাদিরা সামারাবিক্রমা। সেই সুযোগ কাজে লাগিয়ে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। শেষদিকে জাকের আলীও ছিলেন বিধ্বংসী। তবে সেটা আর কাজে লাগেনি বাংলাদেশের জন্য। ৩ রানের ব্যবধানে জয় পায় সফরকারীরা। 

ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান ব্যাটার সামারাবিক্রমা অবশ্য জাকেরের চেয়ে মাহমুদউল্লাহর আউটকেই এগিয়ে রেখেছেন। রিয়াদের সেই আউটকেই ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট হিসেবে অ্যাখা দিয়েছেন তিনি। লঙ্কান এই ব্যাটার এছাড়াও কৃতিত্ব দিয়েছেন দলের বোলাদের।

আরও পড়ুন

সাংবাদিক বোনের প্রশ্নে যে জবাব দিলেন জাকের আলি
অভিষেক ইনিংসেই জাকেরের যত রেকর্ড
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিফটি করলেন মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

সামারাবিক্রমা বলেন, ‘প্রথমত আমি যখন মাহমুদউল্লাহর ক্যাচ ছেড়ে দিলাম আমার মনে হয়েছিল ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। পরে মাহিশ (থিকশানা) মাহমুদউল্লাহর উইকেট নিয়ে নিল। সেটাই টার্নিং পয়েন্ট ছিল মনে হয়। আমাদের বোলাররা বেশ ভালো বোলিং করেছে চাপের মধ্যে। মাহিশ থিকশানা দারুণ বোলিং করেছে। শেষ ওভারে দাসুন শানাকা দুর্দান্ত করেছে। এর ফলেই ম্যাচ ঘুরে গেছে (আমাদের দিকে)।’

জাকের-রিয়াদ বড় জুটি গড়ে তুলেন। যে কারণে তাদের আউট করতে কী পরিকল্পনা ছিল এমন প্রশ্নের জবাবে সামারাবিক্রমা বলেন, ‘তখন বোলিং ইউনিট হিসেবে আমরা বেসিক জিনিসগুলো ঠিকভাবে করার চেষ্টা করছিলাম। কারণ মাঠে অনেক শিশির ছিল। আমাদের বোলিং ইউনিট হিসেবে একদম ঠিকঠাক হতে হত। এটাই প্ল্যান ছিল।’

এসএইচ/জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটশ্রীলঙ্কান ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা