• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ছক্কায় ভাঙল গাড়ির কাচ, ব্যাটসম্যানের মাথায় হাত (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২৪, ১২:৩২
অ+
অ-
ছক্কায় ভাঙল গাড়ির কাচ, ব্যাটসম্যানের মাথায় হাত (ভিডিও)

নারীদের আইপিএলে গতকাল (সোমবার) ঘটে গেছে নজিরবিহীন এক ঘটনা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটার এলিস পেরির একটি ছক্কা গিয়ে লাগে বাউন্ডারির লাইনের পাশে রাখা বিজ্ঞাপনের গাড়িতে। বলের আঘাতে ভেঙে যায় গাড়িটির কাচ। 

বিজ্ঞাপন

— Womens Premier League (WPL) (@wplt20) March 5, 2024

ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। ৩৭ বলে ৫৮ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন তিনি। ৪টি চারের পাশাপাশি ৪টি ছক্কা মেরেছেন তিনি। তারই একটি গিয়ে লাগে মাঠের বাইরে রাখা গাড়িটিতে। ভেঙে যায় জানালার কাচ। ঘটনার আকস্মিকতায় পেরি নিজেও খানিকটা চমকে যান।

ঘটনাটি বেঙ্গালুরুর ইনিংসের ১৯তম ওভারে। বোলার ছিলেন ওয়ারিয়র্সের দীপ্তি শর্মা। ৩৩ বছরের ব্যাটার তার বল লং অনে তুলে মারেন। ৮০ মিটার দূরে রাখা গাড়িটির জানালায় সরাসরি গিয়ে লাগে বলটি। কাচ ভাঙতেই মাথায় হাত দেন পেরি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইপিএল বিশ্বের সবচেয়ে কঠিন লিগ : গম্ভীর
বিদেশি তারকাকে নিয়ে দুঃসংবাদ পেল মুস্তাফিজের চেন্নাই
আইপিএলেও অধিনায়কত্ব পাচ্ছেন কামিন্স, বিশ্রামে কোচ স্টেইন

নারীদের আইপিএলে এদিন পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল স্মৃতি মান্ধানার বেঙ্গালুরু। প্রথম চার ম্যাচের দু’টিতে জয় পেয়েছেন তারা। হেরে গেছেন দু’টি ম্যাচ। 

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার