• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জাকেরের প্রশংসায় জয়াসুরিয়া

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৫ মার্চ ২০২৪, ২০:২৪
অ+
অ-
জাকেরের প্রশংসায় জয়াসুরিয়া

খেলোয়াড়ি জীবনে মারকাটারি ব্যাটিং করার জন্য জনপ্রিয় ছিলেন সনাৎ জয়াসুরিয়া। ব্যাট হাতে ঝড় তোলার জন্য তার নামের পাশে ছিল মাতারা হেরিকেন নাম। সেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনে এখন শ্রীলঙ্কা দলের পরামর্শকের দায়িত্বে রয়েছেন জয়সুরিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে লঙ্কান দল এখন সিলেটে। আর সেখানেই আজ মঙ্গলবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে জাকের আলির করা ৬৮ রানের প্রশংসা করে জয়াসুরিয়া বলেন, 'জাকেরকে দেখেছি। বাংলাদেশ দারুণ লড়াই করেছে। তারাও ভালো ব্যাট করেছে। চাপের মুখে শানাকা ভালো বল করেছে। বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। তারা ঘুরে দাঁড়াতেই পারে।'

শ্রীলঙ্কার ব্যাটারদের দেখেও মুগ্ধ জয়সুরিয়া, 'ভালো ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাট করেছে। লঙ্কানদের ভালো খেলতে দেখে ভালো লাগলো। ছেলেরা ভালো করছে, দায়িত্ব নিয়ে খেলছে। ব্যাটাররা রান করে বাংলাদেশকে চাপে রেখেছিল। শুধু আসালঙ্কা না, প্রত্যেক ব্যাটার ভালো করেছে। টপ অর্ডার রানে আছে দেখে ভালো লাগছে।' 

বাংলাদেশ সফরে আসা নিয়ে জয়সুরিয়া বলেন, 'আমি এখানে এসেছি পরামর্শক হিসেবে। দল ভালো শুরু পেয়েছে। যতটা পারি দলকে সহায়তা করব।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা