• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সিরিজ রক্ষার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৬ মার্চ ২০২৪, ১০:৫৭
অ+
অ-
সিরিজ রক্ষার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ বুধবার মাঠে নামবে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সিরিজের প্রথম ম্যাচে হারের ফলে ব্যাকফুটেই রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আজকের ম্যাচ অবশ্য সিরিজ বাঁচানোর। তিন ম্যাচের সিরিজে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। 

বিজ্ঞাপন

আজ ম্যাচ হারলেই সিরিজ জিতে নিবে লঙ্কানরা। যে কারণে বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জের ম্যাচে অবশ্য একাদশে নাও আসতে পারে পরিবর্তন। শেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে চন্ডিকা হাথুরুরসিংহের শিষ্যরা। এদিকে লঙ্কান শিবিরেও দেখা যেতে পারে শেষ ম্যাচের খেলোয়াড়দেরই। 

আজও একবার জাকেরের ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ 

তবে শেষ ম্যাচে একাদশে পরিবর্তন না এলেও চাপ থাকবে বেশি। আগেরদিন লিটন, শান্ত, সৌম্য, তাওহীদ হৃদয়রা হতাশ করেছিলেন দলকে। সিরিজ বাঁচানোর ম্যাচে নিশ্চয়ই তাদের কাছ থেকে ভাল ব্যাটিং প্রত্যাশা করবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশেষ করে অধিনায়ক নাজমুল শান্তর দিকে থাকবে বাড়তি নজর। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিরিজ বাঁচাতে মাঠে নামছে শান্তর বাংলাদেশ
জাকেরের বিষ্ফোরক ইনিংস নিয়ে যা বললেন মিরাজ
‘শেষবার এমন করতে দেখেছিলাম রাসেলকে’

বিশ্বকাপের সময় থেকেই রানখরায় ভুগছেন তিনি। অধিনায়ক হওয়ার পর নিজেকে কতখানি বদলাতে পারেন সেটিই দেখার বিষয়। নজর থাকবে বোলিং লাইনআপের দিকে। গত ম্যাচে কিছুটা হতাশই করেছেন তাসকিন-শরিফুলরা। আজ সেদিকেও নজর রাখতে চাইবেন তারা। 

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ- আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

এসএইচ/জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?