• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপের তদন্ত রিপোর্ট নিয়ে যা বললেন সুজন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৬ মার্চ ২০২৪, ১৬:২৪
অ+
অ-
বিশ্বকাপের তদন্ত রিপোর্ট নিয়ে যা বললেন সুজন

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। দীর্ঘ তদন্ত শেষে কমিটি ইতোমধ্যে রিপোর্ট জমা দিলেও সেটি একপ্রকার অজানাই থেকে গেছে। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মনে করেন বিসিবি পরিচালক ও বিশ্বকাপে বাংলাদেশের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তামিম ইকবালের বিশ্বকাপ না খেলার পেছনে দায়ী হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আরও বলা হয়, টাইগার কোচ চাননি তামিম বিশ্বকাপ দলে থাকুক। এ কারণে বিশ্বকাপ শুরুর আগে বিতর্ক তৈরি হয়। যার জেরে বিশ্বকাপ দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম।

আরও পড়ুন

জাকের-মাহমুদউল্লাহ’র প্রশংসায় যা বললেন সুজন
প্রধান নির্বাচক হিসেবে যাকে চেয়েছিলেন সুজন
তামিমকে ফোন করা শীর্ষ কর্তার নাম জানতে চান সুজন

এ নিয়ে জানতে চাইলে আজ বুধবার (৬ মার্চ) গণমাধ্যমকে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, 'তদন্ত রিপোর্ট তো বিসিবি প্রকাশ করেনি। কোত্থেকে গণমাধ্যমে খবর এসেছে? বিসিবি নিশ্চয়ই দেবে (প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ)। আমি জানি না তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে কি না। যারা তদন্ত করেছেন তারা তো প্রেসিডেন্ট স্যারকে রিপোর্ট দিয়েছেন। উনি যদি মনে করেন প্রকাশ করা উচিত তারপর বোঝা যাবে কী সত্যি কী মিথ্যা।'

বিজ্ঞাপন

সুজন আরও বলেন, 'তবে আমার মনে হয় রিপোর্ট যেটাই এসেছে জনসম্মুখে প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। যদি আমাদের কোনো সমস্যা থাকে সমাধান হবে। যদি বোর্ড মনে করে প্রকাশ করা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে। সেটাই হতে পারে। এটা বিসিবির ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। কারও কারণে ম্যাচ হেরে যায়, এটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট টিম গেম। একজনের জন্য কিছু হয় বিশ্বাস করি না। পরিকল্পনায় ভুল থাকতে পারে। এটা ভিন্ন ইস্যু।'

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটক্রিকেট বিশ্বকাপখালেদ মাহমুদ সুজন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?