• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মাহমুদউল্লাহ’র ব্যাটিং নিয়ে যা বললেন হাথুরু

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৮ মার্চ ২০২৪, ১৬:০২
অ+
অ-
মাহমুদউল্লাহ’র ব্যাটিং নিয়ে যা বললেন হাথুরু

ওয়ানডে বিশ্বকাপের পর সর্বশেষ বিপিএলেও ব্যাট হাতে দলের জন্য কার্যকরী ইনিংস খেলতে নিজের মুনশিয়ানা দেখিয়ে চলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যা তাকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও জায়গা করে দেয়। প্রায় দেড় বছর পর ফরম্যাটটির আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেও দিয়েছেন লড়াকু ম্যাচ। বাংলাদেশ অল্পের জন্য প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হারলেও, তার ইনিংসের প্রশংসা সবার মুখে। সেই তালিকায় এবার যুক্ত হলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বিজ্ঞাপন

সিলেটে শেষ টি-টোয়েন্টির আগেরদিন আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই টাইগার কোচ। এ সময় মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে ফেরা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘সে অনেক অভিজ্ঞতা যোগ করছে। সে যেভাবে বিপিএলে খেলেছে, আমাদের সবাইকে দেখিয়েছে সে কতটা পরিপক্ক। এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে। আমি তাকে যখন (ওয়ানডে) বিশ্বকাপে দেখেছি, সে নিজের খেলা নিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এখনও খুব সুন্দর খেলছে।’

একাদশে তাইজুলের না থাকা নিয়ে হাথুরু বলেন, ‘শ্রীলঙ্কা দু’জন বাঁ-হাতি খেলিয়েছে। তার মানে আমাদের অনেক ডানহাতি। আপনাকে কে বলল যে তাইজুল শুধু ডানহাতিদেরই বল করতে পারে? সে ভালো হলে সে সবার বিপক্ষেই ভালো। তবে আমরা আমাদের সেরা কম্বিনেশন মাঠে নামাচ্ছি।’

আরও পড়ুন

মাহমুদউল্লাহকে নিয়ে কখনোই সন্দেহ ছিল না পাপনের
শুধু ক্রীড়াঙ্গন না সব জায়গায় নারীরা এখন এগিয়ে : নাহিদা
বিপিএলের দল বাড়ানো নিয়ে যা বললেন পাপন

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ পরাজিত হয় ৩ রানে। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকরা লঙ্কানদের হারিয়েছে একপেশে দাপট দেখিয়ে। এভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোয় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন হাথুরু, ‘শেষ ম্যাচে আমরা দারুণ খেলেছি। ম্যাচের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখতে পেরেছি। প্রথম ম্যাচ থেকে যেভাবে দ্রুত আমরা শিখেছি, সেটাই খুশির ব্যাপার।’

আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে বিকেল ৩টায়। ইতোমধ্যে সিরিজটি ১-১ সমতায় রয়েছে। তৃতীয় ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করে সিলেটের প্রাথমিক পর্ব শেষ করে চট্টগ্রামে উড়াল দিতে চায় নাজমুল হোসেন শান্ত’র দল। সেখানে দু’দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাহমুদউল্লাহ রিয়াদচন্ডিকা হাথুরুসিংহেবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন