• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সিরিজ হারের পরেও ইতিবাচক দেখছেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৯ মার্চ ২০২৪, ২০:৪৪
অ+
অ-
সিরিজ হারের পরেও ইতিবাচক দেখছেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশ দলের। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচে আজ শনিবার সিলেটে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। এরইসঙ্গে টানা ৮৩৮ দিন পর ঘরের মাঠে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারের মুখ দেখল টাইগাররা। সবমিলিয়ে ২০২২ সালের সেপ্টেম্বর মাসের পর এটাই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হার।  

বিজ্ঞাপন

তবে আজ শনিবার হারলেও পুরো সিরিজে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'ওভারল সিরিজে আমার মনে হয় অনেক ইতিবাচক দিক ছিল। যেভাবে উইকেট হারানোর পরেও আমরা ফিরে এসেছি। প্রথম ম্যাচ এবং এই ম্যাচে। বোলাররা আজকের ম্যাচে যেভাবে কামব্যাক করেছি। অনেক ইতিবাচক দিক ছিল ভবিষ্যতে এই জিনিসগুলা কাজে আসবে।'

সামনে বিশ্বকাপ, সিলেটের এমন বড় রানের পিচ নিয়ে তাই কিছুটা সন্তুষ্ট শান্ত, 'অবশ্যই এ ধরনের উইকেটেই টি-টোয়েন্টি ম্যাচ হওয়া উচিত। বোলারদেরও অভিজ্ঞতা হচ্ছে আরও ভালোভাবে। যে ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ১৭০-১৮০-২০০ রান চেইজ করা লাগে সেরকম ধারণা আসছে। বিশ্বকাপের আগে এটা আমার মনে হয় ভালো প্রস্তুতি।'

আরও পড়ুন

হৃদয়ের সঙ্গে বাদানুবাদ, পরে সদলবলে টাইমড-আউট উদযাপন শ্রীলঙ্কার
রিশাদের বিস্ফোরক ইনিংস নিয়ে যা বললেন শান্ত

বিজ্ঞাপন

শেষের ৫ ওভার অবশ্য টাইগার বোলাররা ভালো করেছে এমনটি বলছেন শান্ত, ‘না পিচ পরিবর্তন হয়নি। বোলাররা খুব ভালো বোলিং করেছে। আমাদের বোলাররা শেষ দিকে ভালোভাবে প্ল্যান কাজে লাগিয়েছে।’ 

পুরো সিরিজে টাইগার পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটি সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’

এসএইচ/জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজনাজমুল হোসেন শান্ত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন