• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪, ১৪:১৭
অ+
অ-
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে আগামী ৩ এপ্রিল। এই সিরিজ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। কারণ এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

এই সফরে ৫ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। কোনো ওয়ানডে বা টেস্ট ম্যাচ নেই। আজ শনিবার (১৬ মার্চ) এ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। তাই ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। 

সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফলে আবারও ঢাকায় ফিরবে হবে দুই দল। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বিজ্ঞাপন

এই সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন