• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৩:৪৬
অ+
অ-
স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ 
ছবি-সংগৃহীত

আজকের ম্যাচ দিয়েই দলে ফিরেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। তানজিম সাকিবের বদলি হিসেবে দলে জায়গা করে নিয়েছিলেন। জোড়া উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামাতেও সাহায্য করেছেন টাইগার এই পেসার। কিন্তু নিজের স্পেলের শেষ ওভারটা করতে গিয়ে আটকে গেলেন ফিজ। স্ট্রেচারে মাঠ ছাড়তে হলো তাকে। 

বিজ্ঞাপন

ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। একটা বল করেছিলেন বটে। সেটা ছিল ওয়াইড। পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয়। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়লেন এই পেসার।

ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের তীব্র গরমে ক্র্যাম্পজনিত কারণেই সমস্যায় ভুগতে হয়েছে মুস্তাফিজকে। এর আগে, নিজের নবম ওভার করতে এসেও শরীরের ভারসাম্য হারিয়েছিলেন ফিজ। সে দফায় অবশ্য নিজেই উঠে দাঁড়িয়েছিলেন। এমনকি মাঠও ছেড়েছিলেন সে দফায়। 

চট্টগ্রামে আগের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দিবা-রাত্রির সূচিতে। তৃতীয় ম্যাচ চলছে দিনের সূচিতে। প্রচণ্ড গরমের মাঝেই খেলতে হয়েছে বাংলাদেশকে। এই মুহূর্তে চট্টগ্রামের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গরমের সঙ্গে পাল্লা দিতে না পেরে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন মুশফিক নিজেও। সবমিলিয়ে প্রথম ইনিংসে বোলিং ভালো হলেও বাংলাদেশকে সময় কাটাতে হয়েছে উদ্বেগের মাঝে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রথম ওয়ানডে জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাড়ায় লঙ্কানরা। তাই আজকের ম্যাচটা দুই দলের জন্য সমান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে জয়ের পথে কিছুটা হলেও এগিয়ে দিয়েছেন বোলাররা। বিশেষ করে পেসাররা নতুন বলে দ্রুত উইকেট তোলে বড় জুটি গড়তে দেননি লঙ্কানদের। তবে এদিন ব্যতিক্রম ছিলেন জানিথ লিয়ানাগে। তিনি এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেছেন লিয়ানাগে। বাংলাদেশের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

জেএ /এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজমুস্তাফিজুর রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ