• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাদ পড়ার ২ দিন পর দলে ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৯:৪১
অ+
অ-
বাদ পড়ার ২ দিন পর দলে ফিরলেন লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই দুই ম্যাচ টেস্টের প্রথমটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ নাহিদ রানা। মূলত ঘরোয়া ক্রিকেটে গতি দিয়েই নির্বাচকদের নজর কাড়লেন তরুণ এই পেসার। এ ছাড়া ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ার দিন দুয়েকের মাথায় আবারও দলে ফিরলেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। তবে এবার টেস্টের স্কোয়াডে ফিরেছেন। এদিকে, দলে নেই আরেক পেসার তাসকিন আহমেদ। ধারণা করা হচ্ছে, ধকল কাটানোর উদ্দেশেই বিশ্রাম নিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

গত বছর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন না লিটন। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের দলে আবারও ফিরলেন। এর মধ্য দিয়ে জাতীয় দলেও আরেকবার ফিরছেন লিটন। 

লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে আচমকাই দল থেকে ছিটকে যান লিটন। বিসিবির বিবৃতিতে লিটনের বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’

আরও পড়ুন

লিটনকে নিয়ে সুজন, 'হয়তোবা মাথা কাজ করে না'
লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক
লজ্জার রেকর্ডে তামিমদের পেছনে ছুটছেন লিটন

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে বাদ পড়ার পর এই ওপেনারকে নিয়ে চলছে আলোচনা। জাতীয় দল থেকে সিরিজের মাঝপথে কারোর বাদ পড়া বাংলাদেশের জন্য কিছুটা বিরল ঘটনা। ‘নতুন বলে অধারাবাহিক’ বলে তাকে ছাঁটাই করেছে টিম ম্যানেজমেন্ট। এরমধ্যে নিজের ফিরে আসার সংগ্রাম শুরু করেছেন লিটন। গতকাল (রোববার) খেলেছেন ডিপিএলে। সেখানেও ব্যাট হাতে আবাহনীর হয়ে করেছেন ৫ রান। সবমিলিয়ে লিটনকে বেশি ক্লান্ত বলে মনে করছেন আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। 

গণমাধ্যমে সুজন বলেন, ‘আসলে (লিটন) একটু বেশিই ক্লান্ত মনে হচ্ছে আমার কাছে। সুমানসিকভাবে হয়তোবা একটু অস্বস্তিতে আছে। যেহেতু সে (লিটন) রান করতে পারেনি, এটা নিয়ে হয়তোবা.... আমি জানি না, কারণ এ ব্যাপারে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি যদিও। তবে আমি ওকে খুব ছোট থেকে চিনি। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে প্রথম ওকে পেয়েছিলাম। তারপর থেকে ওকে যতটুকু জানি.... স্বাভাবিক পারফর্ম না করতে পারলে মন একটু খারাপ থাকে, চাপ থাকে। তবে এই খেলাগুলো মনে হয় না ওর জন্য চাপের ছিল। তারপরও হয়তোবা মাথা কাজ করে না অনেক সময়।’

এদিকে, কদিন আগেই শারীরিক ধকল কমাতে নিজেকে টেস্ট ফরম্যাট থেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাসকিন। টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে তিনি বিসিবিকে চিঠিও দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘প্রথম টেস্টের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। টেস্ট দল মোটামুটি ঠিক করাই ছিল, নতুন মুখ শুধু নাহিদ রানা। ছুটিতে থাকায় সর্বশেষ টেস্ট সিরিজে না খেলা লিটন দাস দলে ফিরেছে। সব বিভাগেই বিকল্প আছে। আমার মনে হয় কন্ডিশনের দাবি মেটাতে পারে, এমন দল আমরা করতে পেরেছি।’

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজবাংলাদেশ ক্রিকেটলিটন দাস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন