• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

যে কারণে কানকাশন সাব তামিমকে নিয়ে আপত্তি শ্রীলঙ্কার  

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৯ মার্চ ২০২৪, ০৭:৫৯
অ+
অ-
যে কারণে কানকাশন সাব তামিমকে নিয়ে আপত্তি শ্রীলঙ্কার  

আগের ম্যাচেই দারুণ এক অর্ধশতক ছিল সৌম্য সরকারের। সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে নিয়ে প্রত্যাশার পারদ ওপরেই ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। কিন্তু গতকাল (সোমবার) সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট করতে পারেননি সৌম্য সরকার। বাংলাদেশের ফিল্ডিং ইনিংসের একেবারে শেষদিকে মাঠে বল ঠেকাতে গিয়ে পড়ে যান বাউন্ডারি লাইনে। 

বিজ্ঞাপন

এরপর চোট লাগে পায়ে পরে জানা যায় চোট লেগেছিল ঘাড়েও। যে কারণে ব্যাট হাতে মাঠেই নামতে পারেননি সৌম্য। ফলে তার বদলে নতুন করে কনকাশন সাব হিসেবে ওপেনিং করেন তানজিদ হাসান তামিম। আর নেমেই বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এই তরুণ। খেলেছেন ৮৪ রানের কার্যকরী এক ইনিংস।

ম্যাচ শেষে সৌম্যের বদলে তামিমের মাঠে নামা নিয়ে লঙ্কানদের সহকারী কোচ নাভিদ নেওয়াজ আপত্তি তুলেছেন এই কানকাশন সাব নিয়ে। খানিকটা বিষ্ময়ের সুরেই বললেন, 'কনকাশন সাব দেখে আমরা খুবই অবাক হয়েছি। আমরা ফুটেজ দেখেছি। সে বল ধরার জন্য ডাইভ দেয়। মাথায় চোট লাগার মতো কিছু দেখিনি। তবে ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তকে তো সম্মান জানাতে হবে।'

আরও পড়ুন

কনকাশন সাবে ব্যাটিংয়ে তানজিদ তামিম
সৌম্যের বদলি নেমে তামিমের ফিফটি
সৌম্যের চোটের আপডেট জানাল বিসিবি

বিজ্ঞাপন

এদিকে সৌম্যের অবস্থা নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'সৌম্য বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যায় এবং বিজ্ঞাপনের বিলবোর্ডে ধাক্কা খায়। তার মাথা এ সময় মাটিতে আঘাত পায় এবং কাঁধেও জোরে চোট লাগে। এরপর তার মাথাব্যথা শুরু হয় এবং দেখতে সমস্যা হচ্ছিল। সে মাঠ ছাড়ার পরপরই এসসিএটি৫ করানো হয়েছে। তার হাঁটুতেও চোট পেয়েছে।'

সুযোগ পেয়েই ওপেনিংয়ে নেমে তামিম করেন ৮৪ রান। সেই বিষয় নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'খুবই ভালো আমার মনে হয়। ইনিংসটা যেভাবে শুরু করেছে আমার মনে হয়। যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছে বিশেষ করে মাঝের ওভারে কিছু ওভারে খুবই ভালো ব্যাটিং করেছে। তবে যেভাবে আউট হয়েছে সেটা নিয়ে খুশি ছিলাম না কারণ সেট ব্যাটার উইকেটে খেলাটা শেষ করে আসতে পারলে ভালো হয়।’  

তানজিদকে নিয়ে এমন কথার পেছনের কারণটাও ব্যাখ্যা করেছেন শান্ত, ‘কারণ কেউ ৮০ করেছে, ১০০ করেছে, এটা আসলে ম্যাটার করে না যতক্ষণ না দল জয় পাচ্ছে। গুরুত্বপূর্ণ হল যে রানটা কতটা দলের সাহায্য করতেসে। অবশ্যই শুরুতে ভালো ব্যাটিং করেছে। তবে খেলাটা শেষ করা উচিত ছিল।'

বিজ্ঞাপন

এসএইচ/জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন