• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইসিসির পুরস্কার হাতে পেলেন নাহিদা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৯ মার্চ ২০২৪, ১৬:৪২
অ+
অ-
আইসিসির পুরস্কার হাতে পেলেন নাহিদা

প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। গত নভেম্বরে জাতীয় দল সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন তিনি।

বিজ্ঞাপন

মাস তিনেক পর এবার আইসিসির পুরস্কার হাতে পেয়েছেন নাহিদা। আজ মঙ্গলবার (১৯ মার্চ) মিরপুরের শের-ই-বাংলায় নাহিদার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।

এ বছরের আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের। পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শেষ পর্যন্ত ৫ উইকেটে হারলেও নাহিদা নিয়েছিলেন ৩ উইকেট। পরের ম্যাচে ১ উইকেট নিলেও নাহিদা ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। পরে ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে আবার বোলিংয়ে এসে ৭ রান দিয়ে দুটি উইকেটই নেন। সে ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নেন নাহিদা। সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নারী ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু