• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

টেস্টে নামছেন লিটন, যা বললেন হাথুরু

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২১ মার্চ ২০২৪, ১৬:২৯
অ+
অ-
টেস্টে নামছেন লিটন, যা বললেন হাথুরু

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। সে সময় জানানো হয়েছিল নতুন বলে ভালো করতে না পারার কারণে এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। তবে লাল বলের ক্রিকেটে আগে থেকেই ধারাবাহিকতা রেখে চলেছেন লিটন, যে কারণে অভিজ্ঞ এই ক্রিকেটার লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে রয়েছেন। 

বিজ্ঞাপন

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো করতে না পারা লিটনের কাছে সাদা পোশাকের ক্রিকেটে বড় কিছুর আশা করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রথম টেস্টের আগেরদিন আজ (বৃহস্পতিবার) সিলেটে টাইগারদের প্রতিনিধি হয়ে তিনি সংবাদ সম্মেলনে আসেন।

এ সময় লিটনের কাছে নিজের চাওয়া নিয়ে হাথুরু বলেন, ‘আমি আশা করছি লাল বলে সে অনেক রান এনে দেবে। ভালো প্রস্তুতি নিয়েছে। এটা ভিন্ন বলের খেলা। সে তাই নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছে। তার মেধা সম্পর্কে আমাদের কারও সন্দেহ নেই। সাদা বলের ক্রিকেটে একটু খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। তবে লাল বলের ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন।’

আরও পড়ুন

রানা নাকি মুশফিক কার অভিষেক হচ্ছে, যা বললেন হাথুরু
কত টাকায় মিলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের টিকিট?
প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন হৃদয়

বিজ্ঞাপন

চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ মুশফিকুর রহিমের। যে কারণে তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। এ নিয়ে হাথুরু বলেন, ‘মুশফিকের অভিজ্ঞতা আমরা মিস করব। সে দারুণ ফর্মে ছিল। তার মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন। তবে আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। হৃদয় দলে এসেছে, দলে দিপু-সাদমানও আছে। তারা অনেকদিন ধরেই আমাদের সঙ্গে আছে। নতুনদের দেখে নেওয়ার জন্য দারুণ একটা সময়। সুযোগ পেলে দু’হাতে কাজে লাগানো প্রয়োজন।’

আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল চট্টগ্রামে উড়াল দেবে। সেখানে ৩১ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিটন দাসচন্ডিকা হাথুরুসিংহেবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

‘লিটনকে বলেছি এই মুহূর্তে এটা প্রয়োজন, সে সানন্দে রাজি হয়েছে’

‘লিটনকে বলেছি এই মুহূর্তে এটা প্রয়োজন, সে সানন্দে রাজি হয়েছে’

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন, আশাবাদী ফাহিম

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন, আশাবাদী ফাহিম

ওপেনার লিটন এবার মিডল অর্ডারে!

ওপেনার লিটন এবার মিডল অর্ডারে!