• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৯ মার্চ ২০২৪, ১৪:৫২
অ+
অ-
‘সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান’

গত বছরের এপ্রিলে সর্বশেষ সাদা পোশাকে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকের দলে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি সহকারী কোচ নিক পোথাস।

বিজ্ঞাপন

ম্যাচের আগের দিন আজ শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা নিয়ে পোথাস বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।'

সাকিবের ফিটনেস ঠিকঠাক দেখছেন পোথাস। একইসঙ্গে তারকা এই ক্রিকেটারকে খুশি দেখতে চান টাইগার এই কোচ, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’

সাকিবের ফেরার ম্যাচে দলে কয়জন বোলার থাকবে এমন প্রশ্নে পোথাস বলেন, ‘আমরা আগামীকাল সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন