• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সান্তোসে ফেরার প্রতিশ্রুতি দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ এপ্রিল ২০২৪, ১৯:৪৫
অ+
অ-
সান্তোসে ফেরার প্রতিশ্রুতি দিলেন নেইমার

সৌদি আরবের আল হিলাল ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যাবেন নেইমার, এমন গুঞ্জন কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে। বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলার ইচ্ছাই নাকি নেইমারকে টেনে নিয়ে যাবে মায়ামিতে! তবে এবার নেইমার শোনালেন ভিন্ন কথা।

বিজ্ঞাপন

ছোট বেলার ক্লাব সান্তোসে ফিরছেন এই ব্রাজিলিয়ান তারকা। ক্লাবটির ড্রেসিংরুমে গিয়ে বর্তমান খেলোয়াড়দের এই প্রতিশ্রুতি নিজেই দিয়ে এসেছেন নেইমার। তিনি বলেছেন, ‘২০২৫ সালে আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই সান্তোসে ফিরছি।’

রোববার সাও পাওলোর শীর্ষ প্রতিযোগিতা পলিস্তার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় সান্তোস–পালমেইরাস। উরবানো কালদেইরা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি নিয়ে যান নেইমার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল বলেছে, ম্যাচের আগে নেইমার যান সান্তোসের লকাররুমে। সেখানে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেইমার বলেন, ২০২৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরছেন তিনি। সেখানে উপস্থিত সান্তোস বোর্ডের এক সদস্য ইউওএল–কে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে ফেব্রুয়ারিতে সান্তোস–করিন্থিয়ানস ম্যাচের আগে করা সফরেও পেশাদার ক্যারিয়ারের প্রথম ক্লাবটিতে ফেরার কথা বলেছিলেন নেইমার। ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা বলেছিলেন, নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

এদিকে কিছুদিন আগে ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহামের সঙ্গে সাক্ষাৎ হয় নেইমারের। যে সূত্রে নেইমারের মায়ামিতে যাওয়ার গুঞ্জন ডালপালা মেলে। তবে ইউওএলের মতে, ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা নেই।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’