• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২ এপ্রিল ২০২৪, ২১:২৫
অ+
অ-
‘ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই নিয়মিত টেস্ট খেলে যাচ্ছেন মুমিনুল হক। ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই ফর্মে থেকে কাটিয়েছেন টাইগার এই ব্যাটার। চলমান শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই দল খারাপ করলেও তিনি পেয়েছেন অর্ধ-শতকের দেখা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে আজ সংবাদ সম্মেলনে মুমিনুল জানিয়েছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিকের পার্থক্য আকাশ-পাতালের মতো। মুমিনুল বলেন, ‘আমি আজকেসহ ৬১টা টেস্ট ম্যাচ খেলছি। আমি অনেক খেলার কারণে হয়ত বুঝি কখন কী করতে হবে কীভাবে করতে হবে। কখনও হয়ত কাজে লাগাতে পারি কখনও পারি না।'

'আমার কাছে মনে হয় যে, শুনতেও খারাপ লাগতে পারে আমাদের ঘরোয়া ক্রিকেটের খেলা এবং আন্তর্জাতিকের খেলা অনেক ভিন্ন। আকাশ-পাতাল তফাত। আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে। আমি নিজেও তো জাতীয় লিগ খেলি আমি নিজেও কখনও চ্যালেঞ্জ ফেইস করি না। এখানে আন্তর্জাতিকে যেমন চাপ মোকাবেলা করতে হয়। আমি সততার সাথে কথাগুলো বলতেসি।’-যোগ করেন মুমিনুল।

সামনের টেস্ট ম্যাচগুলো নিয়ে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত কিনা এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘অবশ্যই চিন্তা করে। সবাই করবে, অবশ্যই চিন্তা করবে। এই বছরে ওয়ানডে সাদা বলের খেলা কম টেস্ট বেশি। তাই লাল বলের চিন্তা বেশি করবে।’

বিজ্ঞাপন

মুমিনুল অবশ্য বাকিদের মধ্যেও টেস্টের প্রতি আগ্রহ দেখছেন, ‘হ্যাঁ অবশ্যই (আগ্রহ) দেখি। এখন যারা আছে সবাই টেস্ট ক্রিকেটের প্রতি খুবই নিবেদিত। আমার কাছে মনে হয়। আপনি যদি দেখেন এখানে আসলে ফল না আসলে মনে হয় যে (কিছু হচ্ছে) না। এখানে তরুণ যারা আছে সবাই টেস্টের প্রতি নিবেদিত। বেশিরভাগ জাতীয় লিগ খেলে। যারা আছে সবাই ডেডিকেটেড। সবার আগ্রহ আছে টেস্ট খেলার প্রতি।’

 এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু