• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ১০:৩১
অ+
অ-
দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

এক ম্যাচ বিরতির পর চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেই পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেছিলেন মুস্তাফিজুর রহমান। অবশ্য একদিন পরই সেটি আবার খোয়ালেন। মুস্তাফিজকে টপকে চলতি আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটসংগ্রাহক যুজবেন্দ্র চাহাল।

বিজ্ঞাপন

৫ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন রাজস্থান রয়্যালসের এই কিংবদন্তি স্পিনার। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা মুস্তাফিজের নামের পাশে আছে ৯ উইকেট। 

আরও পড়ুন

আইপিএল খেলতে মুস্তাফিজের এনওসি বাড়বে কি না, যা বলছেন লিপু
যেখানে আইপিএলে সবার সেরা মুস্তাফিজ

চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো সময় কাটছে মুস্তাফিজুর রহমানের। প্রথম ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছিলেন টাইগার এই পেসার। এরপর ভিসার কাজে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসায় খেলতে পারেননি একটি ম্যাচ। যদিও এক ম্যাচ পর ফিরেই আবার দখল করে নিয়েছিলেন পার্পল ক্যাপ। এবার সেটি দখলে নিলেন চাহাল। 

বিজ্ঞাপন

গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের আগে চাহালের উইকেট ছিল ৮টি। এই ম্যাচে দুটি উইকেট শিকার করেন চাহাল। বিজয় শঙ্করের পর শুভমান গিলকেও ফেরান। আর তাতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে আসেন তিনি।

আরও পড়ুন

ডেথ ওভারের ফিজকে দেখে কি আক্ষেপ হচ্ছে দিল্লির?
দর্শকের চোখে স্টার্কের চেয়েও এগিয়ে মুস্তাফিজ

তালিকায় পরের দুই স্থানে সমান ৮টি করে উইকেট নিয়ে আছেন আর্শদীপ সিং ও মোহিত শর্মা। ৭ উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন খলিল আহমেদ।

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুস্তাফিজুর রহমানআইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি