• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ব্রাজিলিয়ান তারকাকে নিতে ম্যানসিটির বড় অঙ্কের টোপ 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১৪:১৯
অ+
অ-
ব্রাজিলিয়ান তারকাকে নিতে ম্যানসিটির বড় অঙ্কের টোপ 

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির ওপর ঝড়টা যেন একটু বেশিই বইছে। টানা খেলে চলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শেষ একটা বছর তাকে হারতে হয়নি কোনো ম্যাচেই। ম্যানচেস্টার সিটিও তাই ভরসা রাখছে সময়ের সেরা এই ডিফেন্সিভ ফুটবলারের ওপর। 

বিজ্ঞাপন

এবার অবশ্য রদ্রিকে খানিক বিশ্রাম দিতে চায় ম্যানসিটি টিম ম্যানেজমেন্ট। যেকারণে বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকেতার দিকে নজর তাদের। গত মৌসুমেও তাকে দলে প্রায় নিয়েই ফেলেছিল সিটি। তবে বিভিন্ন জটিলতায় তা আর হয়নি। এবার আর সেই ভুল করতে নারাজ দলটি। মৌসুম শেষেই ওয়েস্ট হ্যাম থেকে পাকেতাকে ইতিহাদে আনতে চান সিটিবস পেপ গার্দিওলা। 

আসন্ন গ্রীষ্মেই ওয়েস্টহ্যাম ছাড়তে চান পাকেতা। আর সেই সুযোগই নিতে চায় ম্যানসিটি। তবে জুনের পর  পাকেতাকে নিতে হলে তার রিলিজ ক্লজের ৮৫ মিলিয়ন পাউন্ড বা ১০৫ মিলিয়ন ডলার খরচ দিতে হবে সিটিজেন্সদের। যদিও এত বড় অংকের অর্থ দিতে নারাজ শেখ মনসুরের ক্লাবটির। 

কিন্তু যা প্রস্তাব করা হয়েছে তাও নেহায়েত কম না। গত মৌসুমেই ৭০ মিলিয়ন ডলার প্রস্তাব করা হয়েছিল। এবার অবশ্য এরচেয়ে বেশি দিতে পারে ম্যানসিটি। পাকেতার বর্তমান ক্লাব অবশ্য তাকে ১০০ মিলিয়নের কমে ছাড়তে রাজি নয়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিয়ালের সামনে হালান্ডের চেয়েও বড় বাধা রদ্রি
ইউরোপের শীর্ষ ৫ লিগে শিরোপা লড়াইয়ে এগিয়ে কারা?
প্রিমিয়ার লিগের ত্রিমুখী লড়াই, কে এগিয়ে?

অবশ্য ব্রাজিলের এই তারকার বিরুদ্ধে বেটিং কেলেঙ্কারির তদন্ত চলমান আছে। এর আগেও তিনি ট্রেবল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে যোগদানের অপেক্ষায় ছিলেন। যদিও পাকেতার বিরুদ্ধে বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর ‍অভিযোগ ওঠায় সেবার ফিরে আসতে হয় সিটিজেন্সদের। বর্তমানে বেটিং নিয়ে তদন্ত চলমান রয়েছে। এই তদন্ত শেষ হলেই আনুষ্ঠানিকভাবে পাকেতার জন্য বিড করতে পারে ম্যানসিটি। 

অবশ্য এই তদন্ত কবে নাগাদ শেষ হবে সেটা নিয়ে মুখ খোলেনি এফএ। সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, তদন্ত চলমান রয়েছে। যেকোনো সময় চূড়ান্ত ফলাফল আসতে পারে। কিন্তু, সেটা ঠিক কবে, তা আর উল্লেখ করা হয়নি। যদিও বেটিং কেলেঙ্কারির কথা শুরু থেকেই অস্বীকার করেছেন লুকাস পাকেতা। এমনকি তদন্তের স্বার্থ নিজের ফোনও ব্যবহার করার অনুমতিও দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

বিজ্ঞাপন

ফরাসি ক্লাব লিঁও থেকে ওয়েস্ট হ্যামে আসার পরেই বিভিন্ন আলাদা আলাদা ভূমিকায় খেলতে দেখা গিয়েছে পাকেতাকে। যদিও ডেভিড ময়েসের অধীনে বর্তমানে ক্লাসিক নাম্বার টেন এবং লেফট মিডফিল্ডারের ভূমিকাতেই বেশি দেখা যাচ্ছে। এছাড়াও দলের প্রয়োজনে নিচে নেমে গেম রিড করতেও সিদ্ধহস্ত পাকেতা। 

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ব্রাজিল ফুটবল দলম্যানচেস্টার সিটিইংলিশ প্রিমিয়ার লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার