• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
মুস্তাফিজ প্রসঙ্গে জালাল ইউনূস

‘আইপিএলের খেলোয়াড়রা তার কাছ থেকে শিখবে, ওর শেখার কিছু নেই’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৪, ১৫:১২
অ+
অ-
‘আইপিএলের খেলোয়াড়রা তার কাছ থেকে শিখবে, ওর শেখার কিছু নেই’

চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজটির শুরু থেকেই খেলবেন মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন টাইগার এই পেসার।

বিজ্ঞাপন

প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র ছিল মুস্তাফিজের, পরে আরও ১ দিন বাড়িয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ২ মে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে মুস্তাফিজের।

টাইগার এই পেসারকে নিয়ে আজ (বুধবার) বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস কথা বলেছেন। গণমাধ্যমে বিসিবির এই পরিচালক বলেন, আইপিএল থেকে তার শেখার কিছু নেই। 

জালাল বলেন, 'মুস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। ২ তারিখ আসবে, ৩ তারিখ থেকে সে অ্যাভেইলেবল। আইপিএল খেলে মুস্তাফিজের শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।'

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে পুরো আইপিএলে খেলানোর পক্ষে আকরাম
আইপিএলের জন্য মুস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি
মুস্তাফিজের পরের ম্যাচ কোথায়, প্রতিপক্ষ কারা?

জালাল আরও বলেন, 'আমাদের চিন্তার বিষয় হলো মুস্তাফিজের ফিটনেস। তারা চাইবে তার কাছ থেকে ১০০% নেওয়ার জন্য। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, আমাদের আছে। আমরা মুস্তাফিজকে ফেরত আনার কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানো না, এখানে আনলে আমরা ওকে প্ল্যান দেবো। কিন্তু আইপিএলে থাকলে সেই প্ল্যান হবে না।'

২০২১ টি-২০ বিশ্বকাপের আগে আইপিএল খেলে দুই খেলোয়াড় ক্লান্ত ছিলেন বলে জানালেন জালাল ইউনুস। সেই পরিস্থিতি ফের তৈরি হতে দিতে চায় না বিসিবি। তিনি বলেন, ‘২০২১ সালে দুজন খেলোয়াড় আইপিএল খেলে বিশ্বকাপে যোগ দিয়েছিল। তারা বলেছে তারা ক্লান্ত ছিল। আমরা ঐ পরিস্থিতি তৈরি করতে চাই না।’

বিজ্ঞাপন

‘যাওয়ার আগে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) তাকে ফিজিক্যালি ফিট হতে হবে। ক্লান্ত হয়ে গেলে সে ডেলিভার করবে না। তাহলে আমার কী দরকার? আমার তাকে প্রয়োজন। আমি সতেজ মুস্তাফিজকে চাই, ক্লান্ত মুস্তাফিজ চাই না’, আরও যোগ করেন জালাল ইউনুস।  

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুস্তাফিজুর রহমানআইপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি