• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাথিরানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৮:২০
অ+
অ-
মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাথিরানা

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা পেয়েছে। এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই এখন বাড়তি উন্মাদনা। বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজেও তেমন চিত্র দেখা গেছে। দুই দেশের দুই তারকা পেসার মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন একই দলের হয়ে। সম্প্রতি নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের লঙ্কান তরুণ পেসার।

বিজ্ঞাপন

চেন্নাইয়ের গেল আসরের শিরোপাজয়ী দলের সদস্য মাথিশা পাথিরানা। ধোনিদের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লঙ্কান এই পেসারের। অন্যদিকে, গেল ডিসেম্বরের নিলামে হলুদ শিবিরে নাম লেখান মুস্তাফিজুর রহমান। যদিও নিজের বাজে ফর্মের কারণে শুরুতে একাদশে জায়গা পাওয়া নিয়ে অনেকটা অনিশ্চয়তা ছিল টাইগার এই পেসারের। অবশ্য পাথিরানার ইনজুরি কিছুটা সৌভাগ্য বয়ে এনেছিল তার জন্য। 

আরও পড়ুন

আইপিএলে মুস্তাফিজের সাফল্যের রহস্য জানালেন তার সতীর্থ
চেন্নাইয়ে নতুন পেসার, বিকল্প হবেন মুস্তাফিজের!

হলুদ জার্সিতে অভিষেকের সুযোগটা এসে যায় উদ্বোধনী ম্যাচেই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়ে দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ফিজ। চোট সারিয়ে পাথিরানা দলে ফিরলেও বাদ পড়েননি ফিজ। বরং দুই পেসারে বোলিংয়ে শক্তি বেড়েছে চেন্নাইয়ের। 

বিজ্ঞাপন

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চেন্নাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং শিভাম দুবে ছাড়াও আরও উপস্থিত ছিলেন পাথিরানা। অনুষ্ঠানে মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাকে। জবাবে লঙ্কান এই পেসার জানান, মুস্তাফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার।   

পাথিরানা বলেন, 'চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না। আমি তার সঙ্গে কখনো কথা বলিনি। এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ।'

উল্লেখ্য, চেন্নাইয়ের হয়ে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। তবে দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে মুস্তাফিজের। শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত এই পেসারকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি। এরপর ছাড়পত্রের মেয়াদ আরও একদিন বাড়িয়েছে বোর্ড। 

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুস্তাফিজুর রহমানচেন্নাই সুপার কিংসআইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ