• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আসরের মাঝপথে আইপিএল ছাড়ায় পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৫
অ+
অ-
আসরের মাঝপথে আইপিএল ছাড়ায় পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। শুরুতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল এই পেসারকে। এরপর তার এনওসির মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

মুস্তাফিজের এনওসির মেয়াদ ১ দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। ২ মে দেশে ফিরে ৩ মে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আসরের মাঝপথে দল ছাড়ায় পারিশ্রমিকের পুরো টাকা পাবেন মুস্তাফিজ? এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আইপিএলের নিয়মানুযায়ী, গ্রুপ পর্বের ১৪টি ম্যাচ খেললে মুস্তাফিজ পুরো টাকাটাই পেতেন। তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন ফিজ। ১ মে পর্যন্ত আরও চারটি ম্যাচ রয়েছে চেন্নাইয়ের।

নিলাম থেকে ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস দলে ভেড়ায় মুস্তাফিজকে। এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড। আগামী ৩ মে থেকে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুস্তাফিজুর রহমানআইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি