• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সাকিব ছাড়াও ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত যারা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৪, ১৩:৪৫
অ+
অ-
সাকিব ছাড়াও ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত যারা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখ বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও সেই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। তবে দল ঘোষণার আগে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা।

বিজ্ঞাপন

বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন সবমিলিয়ে ৩৫ ক্রিকেটার। ৩৯ ক্রিকেটারের নাম থাকলেও যোগ দেননি সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ। তবে এই সকল ক্রিকেটারদের পরে সুযোগ থাকছে ফিটনেস পরীক্ষা দেওয়ার।

আজ সকাল ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্রাকে শুরুতে ২০ এবং ৪০ মিটার দৌড় হয়। এরপর ১৬০০ মিটার দৌড়ায় ক্রিকেটাররা। যেখানে দুই গ্রুপে প্রথম হন তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা। এরপর শের-ই-বাংলার ইনডোরে বাকি পরীক্ষা দেবেন খেলোয়াড়রা।

সকালে রানিং শেষে ট্রেনার ইফতেখার ইসলাম গণমাধ্যমে বলেন, ‘অ্যাথলেটিকস ট্র্যাক বেছে নেওয়ার কারণ আসলে টাইমিংয়ের একটা বিষয় আছে। আমরা যদি আন্তর্জাতিকভাবে অনুসরণ করি তাহলে বেশ কিছু টেস্টিং মেথড আছে, আমরা আজ ১৬শ মিটার টাইম-ট্রায়াল নিলাম। অ্যাথলেটিকস ট্র্যাকে যদি নেই তাহলে প্রপার টাইমিংটা হয়। কারণ ওইভাবেই হিসাব করা হয়। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে। সব মিলিয়ে ভালো।’

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন