• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

যেভাবে স্লোয়ার-কাটার শিখেছেন মুস্তাফিজ, জানালেন নিজেই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৫:৫৮
অ+
অ-
যেভাবে স্লোয়ার-কাটার শিখেছেন মুস্তাফিজ, জানালেন নিজেই

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরুর দিকেই রীতিমতো দুর্বোধ্য ছিলেন এই বাঁহাতি পেসার। বিশেষ করে তার স্লোয়ার-কাটার ব্যাটারদের জন্য ছিল রহস্য। সময়ের পরিক্রমায় কিছুটা ধার হারালেও এখনও তার প্রধান অস্ত্র এই স্লোয়ার-কাটার। এবার বাংলাদেশি এই পেসার নিজেই জানিয়েছেন, কিভাবে নিজের ভাণ্ডারে যোগ করেছেন এই অস্ত্র।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মুস্তাফিজ। তবে প্রথমবার সবার নজরে আসেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। নিজের অভিষেকেই শিকার করেন ৫ উইকেট। ঘরের মাঠের এই সিরিজে প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে গড়েন রেকর্ডও। যেখানে বেশিরভাগ সময়ই তার স্লোয়ার-কাটারে বোকা বনেছেন ব্যাটাররা।

অনভিজ্ঞ এক তরুণ পেসারের এমন দক্ষতায় মুগদ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব। অবশ্য মুস্তাফিজ নিজে জানালেন, কাটার তার স্টক ডেলিভারী। এটা প্রকৃতি থেকেই পেয়েছেন এই বাঁহাতি পেসার। তবে স্লোয়ারের সঙ্গে কাটার করা শিখেছেন জাতীয় দলের নেট বোলার হিসেবে বল করতে এসে।

সম্প্রতি চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ক্যারিয়ারের শুরুর দিকের গল্প শুনিয়েছেন মুস্তাফিজ। সেখানে তিনি বলেন, 'এটা (কাটার) আমার ন্যাচারাল। কেউ শেখায়নি। এক সময় আমি জাতীয় দলে নেট বোলিং করছিলাম তখন বিজয় ভাই আমাকে বললো, 'তুই কি স্লোয়ার মারতে পারিস না?' তখন আমি খুব জোরে বোলিং করতাম। তো এটা শোনার পর আমি স্লোয়ার করার চেষ্টা করি। তখন দেখি, ভালোই (বল) ঘুরছে। সেখান থেকেই আমার স্লোয়ার-কাটার করা।'

বিজ্ঞাপন

আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। আর এই দলের হয়ে খেলাটা তার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন বাঁহাতি এই পেসার। তিনি বলেন, 'যখন থেকে আমি আইপিএল খেলা শুরু করেছি, তখন থেকেই স্বপ্ন ছিল চেন্নাই দলে খেলা। এবার আমি চেন্নাই দল থেকে ডাক পাওয়ার পর রাতে ঘুম আসছিল না।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুস্তাফিজুর রহমানআইপিএলচেন্নাই সুপার কিংসবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি