• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘ক্রিকেট নয় বেসবল’, আইপিএলে রানবন্যা দেখে কারান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ১২:২৮
অ+
অ-
‘ক্রিকেট নয় বেসবল’, আইপিএলে রানবন্যা দেখে কারান

আইপিএলে ব্যাটিং বান্ধব উইকেটে দাপট চলছে ব্যাটারদের। প্রায় প্রতি ম্যাচেই দুইশো ছাড়ানো ইনিংস দেখা যাচ্ছে। হচ্ছে একের পর এক রেকর্ড। আগে ব্যাট করা দল বড় স্কোর গড়েও নিশ্চিন্ত থাকতে পারছে না। এমন পরিস্থিতি দেখে কারও কারও কাছে ক্রিকেটকে এখন বেসবল মনে হচ্ছে।

বিজ্ঞাপন

গত (শুক্রবার) আইপিএলে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস। শুরুতে ব্যাট করতে নেমে ২৬১ রানের পাহাড়সম পুঁজি গড়েছিল কলকাতা। সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস। শুধু আইপিএল নয়, যে কোনো টি-টোয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়ায় নজির গড়ে প্রীতি জিনতার দল। যা দেখে পাঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারানের মনে হচ্ছে এটা ক্রিকেট নয়, বেসবল।

কলকাতা ও পাঞ্জাব মিলে ৩৮.৪ ওভারে রান করে ৫২৪! উভয় দল ছক্কা মেরেছে ৪২টি! যা টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এ ছাড়া ম্যাচটিতে চারের মার রয়েছে ৩৮টি! মোট চার-ছক্কা ৮০টি! শুধু ছক্কা থেকে এসেছে ২৫২ রান (প্রায় ৫০%)। 

বিশ্বরেকর্ড গড়ে জেতার পর কারান বলেন, ‘খুব স্বস্তি পেলাম। এই জয়টা দরকার ছিল। ক্রিকেট এখন বেসবল হয়ে গেছে। তাই না? ২ পয়েন্ট পেয়ে ভালো লাগছে। কত রান হয়েছে ভুলে যাও। এই জয় আমাদের প্রাপ্য।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ে জিতল পাঞ্জাব
আইপিএলের এক ম্যাচেই রেকর্ডের ছড়াছড়ি
বিশ্বরেকর্ড গড়া জয়ে যে কারণে কৃতিত্ব পাচ্ছেন প্রীতিও

পাঞ্জাবের বিশ্বরেকর্ড গড়ার পথে সেঞ্চুরি হাঁকিয়েছেন জনি বেয়ারেস্টো। সতীর্থের রানে ফেরা নিয়ে কারান বলেন, ‘ও অনেক দিন ধরেই রান পাচ্ছিল না। বেয়ারস্টো রানে ফেরায় আমি খুশি।’

সেই সঙ্গে ক্যামিও ইনিংস খেলা শশাঙ্কেরও প্রশংসা করেছেন কারান। তিনি বলেন, ‘এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয় শশাঙ্ককে। ও নিজেকে সেই জায়গায় প্রমাণ করে দিলো। এবারের মৌসুমে পাঞ্জাব শশাঙ্কের মতো একজন ক্রিকেটারকে খুঁজে বের করেছে।’

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলপাঞ্জাব কিংস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার