• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ম্যাকগার্ককে বিশ্বকাপে চান ক্লার্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ১৮:৩৪
অ+
অ-
ম্যাকগার্ককে বিশ্বকাপে চান ক্লার্ক

আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। তার কব্জির জোরে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেটের নতুন এই পাওয়ার হিটারকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চান দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি জানান, ম্যাকগার্কের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে বিশ্বকাপের জন্য তাকে ভাবতে হবে নির্বাচকদের।

বিজ্ঞাপন

এবারের আইপিএলে প্রথমবারের মত খেলার সুযোগ পান ম্যাকগার্ক। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলে অভিষেক ম্যাচেই চমক দেখান তিনি। তিন নম্বরে নেমে ১৫৭ স্ট্রাইক রেটে ২টি চার ও ৫টি ছক্কায় ৩৫ বলে ৫৫ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

এরপর সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে নিজের ভয়ঙ্কর রুপ দেখান ম্যাকগার্ক। ৩৬১ স্ট্রাইক রেটে ৫টি চার ও ৭টি ছক্কায় ১৮ বলে ৬৫ রান করেন তিনি। ঐ ম্যাচে ১৫ বলে হাফ-সেঞ্চুরি করে এবারের আইপিএল দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। এ ম্যাচেই থেমে যায়নি ম্যাকগর্কের পাওয়ার হিটিং।

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওপেনার হিসেবে নামেন ম্যাকগার্ক। এবার মুম্বাইয়ের বোলারদের তুলোধুনো করে আবারও ১৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। নিজের রেকর্ড স্পর্শ করা ম্যাচে ৩১১ স্ট্রাইক রেটে ১১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে ২৭ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ম্যাকগার্ক। দিল্লির হয়ে এখন পর্যন্ত ৫ ইনিংসে ২৩৭ স্ট্রাইক রেটে ও ৪৯ গড়ে ২৪৭ রান করেছেন ম্যাকগার্ক। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের কারণেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ম্যাকগার্ককে চান দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লার্ক।

বিজ্ঞাপন

আইপিএলের ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকক্ষে ক্লার্ক বলেন, ‘ম্যাকগার্ককে নিয়ে এখন ভাবতে হবে নির্বাচকদের। দল সাজানোর জন্য আর মাত্র কয়েকদিন বাকি। সত্যি বলতে, সে যেভাবে খেলছে তাকে বাদ দেওয়া কঠিন।’ আরও বলেন, ‘আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজেও কন্ডিশন একই হবে। স্লোয়ার উইকেটে পাওয়ার প্লেতে অতিরিক্ত শক্তির প্রয়োজন। নিজের সম্ভাবনা তৈরি করেছে সে এবং আমি তাকে ১৫ জনের দলে দেখতে চাই।’

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি বিশ্বকাপঅস্ট্রেলিয়ান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়