• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাদ রিঙ্কু-গিল, লারার চোখে ভারতের বিশ্বকাপ দলে যারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ১৬:১৫
অ+
অ-
বাদ রিঙ্কু-গিল, লারার চোখে ভারতের বিশ্বকাপ দলে যারা

মাস খানেক পরই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা আসরটি সামনে রেখে এরই মধ্যে প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বাকি দলগুলোও এখন ব্যস্ত নিজেদের স্কোয়াড সাজানোর কাজে। এবার বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা। 

বিজ্ঞাপন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে কাদের সুযোগ পাওয়া উচিত, স্টার স্পোর্টসে নিজের পছন্দের ১৫ জনের স্কোয়াড সাজালেন লারা। তাতে নাম রয়েছে একাধিক আইপিএল তারকার। বাদ পড়েছেন একাধিক প্রথম সারির ক্রিকেটার।

আরও পড়ুন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের
যে ৪ দলকে বিশ্বকাপের সেমিতে দেখছেন যুবরাজ

সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কু সিংকে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে অটোমেটিক চয়েজ ভাবা হয়। যদিও চলতি আইপিএলে এখনও পর্যন্ত বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি। এবার রিঙ্কুকে বাদ দিলেন লারা। কিংবদন্তি এই ক্রিকেটারের পছন্দের দলে নাম নেই শুভমান গিল, লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ারেরও।

বিজ্ঞাপন

— Ajay Yadav (@AjayYadav143ss) April 29, 2024

ওপেনার হিসেবে অধিনায়ক রোহিতের সঙ্গে স্কোয়াডে যশস্বী জসওয়ালকে রেখেছেন লারা। উইকেটকিপার হিসেবে রিশভ পন্তে আস্থা রেখেছেন। সঞ্জু স্যামসনকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে স্কোয়াডে জায়গা দিয়েছেন তিনি।

দলে দু'জন পেসার অল-রাউন্ডার রয়েছেন। হার্দিক পান্ডিয়া আইপিএলে চমক দিতে না পারলেও তাকে বিবেচনায় রেখেছেন লারা। শিবাম দুবেকেও রেখেছেন ১৫ জনের স্কোয়াডে। লারার বেছে নেওয়া ভারতীয় স্কোয়াডের বোলিং বিভাগেও চমক রয়েছে।

বিজ্ঞাপন

স্পিন বিভাগে অক্ষর প্যাটেলকে রাখেননি তিনি। বরং সুযোগ দিয়েছেন আইপিএলে দুরন্ত ফর্মে থাকা যুজবেন্দ্র চাহালকে। বাদ দিয়েছেন তারকা পেসার মোহাম্মদ সিরাজকে। তার জায়গায় আইপিএলে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকে জায়গা দিয়েছেন ক্যারিবিয়ান তারকা। এ ছাড়া যথারীতি আছেন জাসপ্রীত বুমরাহ। 

বিশ্বকাপে ব্রায়ান লারার পছন্দের ১৫ সদস্যের ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিশভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, সন্দ্বীপ শর্মা, মায়াঙ্ক যাদব, আর্শদ্বীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি বিশ্বকাপভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’