• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আলোচিত ম্যাকগার্কের জায়গা নেই বিশ্বকাপ স্কোয়াডে!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ১৪:৪৮
অ+
অ-
আলোচিত ম্যাকগার্কের জায়গা নেই বিশ্বকাপ স্কোয়াডে!

আইপিএলটা কী দারুণই না পার করছেন ফ্রেজার ম্যাকগার্ক। দিল্লি ক্যাপিটালসের হয়ে রীতিমত ঝড় তুলছেন ব্যাট হাতে। সাবেক দুই অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং অ্যারন ফিঞ্চ দাবি জানিয়েছিলেন ম্যাকগার্ককে বিশ্বকাপ স্কোয়াডে রাখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাকেই কিনা বিশ্বকাপ স্কোয়াডে রাখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি স্টিভ স্মিথও থাকছেন না বিশ্বকাপে। 

বিজ্ঞাপন

সময়টা খুব একটা অবশ্য ভাল যাচ্ছে না স্টিভ স্মিথের জন্য। অন্তত টি-টোয়েন্টিতে স্মিথের ব্যাট হাসছে না বেশ অনেকটা দিন ধরে। এবারের আইপিএলে দল পাননি তিনি। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করতে নেমেও ব্যর্থ হয়েছিলেন তিনি। 

তবে ট্রাভিস হেড আর ডেভিড ওয়ার্নারের পাশাপাশি ম্যাকগার্কের দলে থাকাও অনেকটা নিশ্চিত ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু অস্ট্রেলিয়ান গণমাধ্যমের ভাষ্য, ম্যাকগার্ক থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে। ক্যানবেরা টাইমস, ফক্স স্পোর্টসসহ একাধিক গণমাধ্যম সেই খবরই প্রকাশ করেছে। 

অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি, টনি ডোডেমাইড এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তাদের প্রত্যাশিত স্কোয়াডের প্রতিই আস্থা রাখছেন। ক্যামেরন গ্রিন, অ্যাশটন অ্যাগার, নাথান এলিস, ম্যাথিউ ওয়েড বা জশ ইংলিশরা জায়গা পাচ্ছেন অনেকটা নিশ্চিত। তারা ২০২১ সালের বিশ্বকাপজয়ী দলের ওপরেই আস্থা রাখতে আগ্রহী। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
বিশ্বকাপ দল নিয়ে বৈঠকে ভারত, তিন ক্রিকেটারকে নিয়ে জল্পনা
সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

ইএসপিএনকে দেয়া সাক্ষাতে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন জানালেন, এই মুহূর্তে বিবেচনায় আছেন ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার। অবশ্যই ফ্রেজার ম্যাকগার্ক তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তার ফর্ম অবিশ্বাস্য। তবে ডেভিড ওয়ার্নার দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দীর্ঘদিন ধরে যা করছেন, আপনি তা চাইলেই মুছে ফেলতে পারবেন না। আর বিশ্বকাপ তার জন্য আদর্শ সময়।’ 

এদিকে ইনজুরি থাকলেও বিশ্বকাপে মিচেল মার্শকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া। তার কাঁধেই নেতৃত্বের ভার থাকার কথা। যদিও আইপিএলে এসে ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। 

বিজ্ঞাপন

স্টিভেন স্মিথ বাদ পড়ছেন এটা একপ্রকার অবধারিতই ছিল। টেস্ট এবং ওয়ানডে দলে দারুণ ছন্দে থাকলেও ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় টি-টোয়েন্টি ফরম্যাটে ভুগতে হয়েছে তাকে।  স্মিথের জায়গায় মিডল অর্ডারে দেখা যাবে ক্যামেরন গ্রিন বা টিম ডেভিড-এর কাউকে দেখা যেতে পারে। অবশ্য একাদশে সুযোগের কথা বলতে গেলে গ্রিনের চেয়ে ডেভিডই হয়ত এগিয়ে থাকবেন। 

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়ান ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়