• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

৬ অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপের দল দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ মে ২০২৪, ০৮:০৯
অ+
অ-
৬ অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপের দল দিলো আফগানিস্তান

পঞ্চম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। আইসিসির এই মেগা আসর দিয়ে আবারও নেতৃত্বে ফিরছেন ইনজুরির কারণে মাঝে কয়েক মাস দলের বাইরে থাকা রশিদ খান। এই লেগস্পিন অলরাউন্ডারের বিশ্বকাপ দলে অলরাউন্ডারের ছড়াছড়ি দেখা গেছে। এমন ক্রিকেটার আছেন ৬ জন। তবে আফগানদের সাবেক অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীর এই দলে জায়গা হয়নি।

বিজ্ঞাপন

গতকাল (মঙ্গলবার) রাতে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে। যেখানে মূল দলে জায়গা মেলেনি বিধ্বংসী ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের। তিনিসহ সেদিকউল্লাহ অটল ও সালিম সাফিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে। 

আফগানদের দলটিতে বিশেষজ্ঞ ব্যাটসম্যানের সংখ্যা কেবল ৪। উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে আছেন অভিজ্ঞ ইবরাহীম জাদরান ও নাজিবউল্লাহ জাদরান। ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে মোহাম্মদ ইশাককে। মাত্র ১৯ বছর বয়সী এই ক্রিকেটার চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ৪ টি-টোয়েন্টি ম্যাচে তার রান ৭৫, স্ট্রাইকরেট ১৪১।

— Afghanistan Cricket Board (@ACBofficials) April 30, 2024

বিজ্ঞাপন

অন্যদিকে, রশিদকে নেতৃত্বে রেখে আফগান স্কোয়াডে অলরাউন্ডারের সংখ্যা দাঁড়াল ৬ জনে। অভিজ্ঞ অলরাউন্ডারদের মধ্যে বিশ্বকাপের বিমানে উঠবেন আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব ও করিম জানাত। এদিক থেকে আরেক চমকের নাম নাঙ্গিয়াল খারোতি। ২০ বছর বয়সী এই অলরাউন্ডার গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক সিরিজে ৫.৯০ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়েছিলেন। যা তাকে বিশ্বকাপ দলে জায়গা দিতে উদ্বুদ্ধ করেছে আফগান নির্বাচকদের।

গুলবাদিন ও করিম ছাড়া আফগান দলে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন আরও তিনজন। নাভিন উল হক ও ফজলহক ফারুকির সঙ্গে জায়গা পেয়েছেন ফরিদ আহমদ। এছাড়া রশিদ খান ও মুজিব-উর-রহমানের সঙ্গে নুর আহমেদের অন্তর্ভুক্তি আফগানিস্তানের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করে তুলেছে।

আরও পড়ুন

যে কারণে ভারতের বিশ্বকাপ দলে নেই রিঙ্কু!
ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন আর্চার
চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১ জুন। তবে আফগানদের মিশন শুরু হবে ৪ জুন, প্রতিপক্ষ নবাগত উগান্ডা। ‘সি’ গ্রুপে আফগানদের বাকি তিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ও পাপুয়া নিউগিনি।

আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।

 

রিজার্ভ খেলোয়াড় : হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফগানিস্তান ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়