• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

লিটনের আউট নিয়ে যা বললেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৭ মে ২০২৪, ২১:৩৯
অ+
অ-
লিটনের আউট নিয়ে যা বললেন হৃদয়

চলমান জিম্বাবুয়ে সিরিজেও পারফর্ম করতে পারছেন না লিটন দাস। নিজের ছায়া হয়ে আছেন এই ওপেনার। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। একই শট দুইবার খেলে মিস করার পরে আবারো সেই স্কুপ খেলতে গিয়ে বোল্ড হয়ে বিদায় নেন টাইগার এই ওপেনার।

বিজ্ঞাপন

লিটনের এমন আউট নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন তাওহীদ হৃদয়। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা এই ব্যাটার লিটনকে নিয়ে বলেন, 'আউট সম্পর্কে কী বলব? আউট তো যেকোনো রকমের হতে পারে। বোল্ডও তো আউট, না? আউটের মধ্যেই তো পড়ে। ঠিক আছে। দুই-একটা ইনিংস এদিক-ওদিক হতেই পারে। আবার যেদিন ভালো সুযোগ পাবে, দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডার থেকে একশ করে দলে অবদান রাখবে।'

হৃদয় আরো বলেন, 'কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাট করেছে সবাই চেষ্টা করেছে নিজের সেরাটা দিতে। আপনিও আপনার প্রফেশনে সেরাটা দিয়ে চেষ্টা করছেন। কেউই সবসময় ভালো খেলে না। ওনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে। খুঁজে দেখেন বাংলাদেশের সেরা ২-৩ জনের ভেতরেই আছেন তিনি। বিশ্বের যত বড় ব্যাটার হোক সব ম্যাচ বা সিরিজ সে ভালো খেলে না। আশা করি সবাই ভালোভাবে ফিরে আসবে।'

লিটনের মতো রান পাচ্ছে না শান্তও। তবে হৃদয় বিশ্বাস করেন ফিরে আসবে তারা, 'একটা ইনিংস ভালো খেললে আত্মবিশ্বাস চলে আসবে। শুধু একটা ইনিংসের অপেক্ষা। এমন হতে পারে একটা বড় ম্যাচে খেলার দৃশ্য বদলে দেবে। সবার ওপর বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস হারালে হবে না।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিটন দাসতাওহীদ হৃদয়বাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘লিটনকে বলেছি এই মুহূর্তে এটা প্রয়োজন, সে সানন্দে রাজি হয়েছে’

‘লিটনকে বলেছি এই মুহূর্তে এটা প্রয়োজন, সে সানন্দে রাজি হয়েছে’

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন, আশাবাদী ফাহিম

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন, আশাবাদী ফাহিম

ওপেনার লিটন এবার মিডল অর্ডারে!

ওপেনার লিটন এবার মিডল অর্ডারে!

লিটনের প্রস্তুতি নিয়ে যা বললেন সোহেল

লিটনের প্রস্তুতি নিয়ে যা বললেন সোহেল