• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপে লঙ্কানদের তারকায় ঠাসা স্কোয়াড 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৪, ২০:০৬
অ+
অ-
বিশ্বকাপে লঙ্কানদের তারকায় ঠাসা স্কোয়াড 

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বড় চিন্তার নাম ছিল ইনজুরি। আইপিএলে নাম লিখিয়েও খেলেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। আবার মাথিশা পাথিরানা টুর্নামেন্টের মাঝপথে এসে বিদায় জানিয়েছেন চেন্নাই সুপার কিংসকে। তবে বিশ্বকাপের স্কোয়াডে ঠিকই দেখা গেল দুই তারকাকে। নিজেদের সেরা সব তারকাকেই বিশ্বকাপের জন্য জড় করেছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। 

বিজ্ঞাপন

শক্তিশালী এই স্কোয়াডে অভিজ্ঞতার পুরো মূল্যায়নই করেছে লংকান ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাশুন শানাকা, দুশমান্থ চামিরাদের নিয়ে শক্ত স্কোয়াড দাঁড় করিয়েছে তারা। রিজার্ভেও আছে ভানুকা রাজাপাকসের মতো হার্ডহিটার আর বিজয়কান্থ বিশ্বকান্থের মতো রহস্যময় স্পিনার। 

যথারীতি দলের অধিনায়ক থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর সহ-অধিনায়ক হিসেবে থাকবেন চারিথ আসালাঙ্কা। নিজের ৬ষ্ঠ আসরে খেলতে যুক্ত হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউস। পুরো দলে সাবেক আর বর্তমান অধিনায়কদের মেলাই বসিয়েছে দলটি। সাবেক অধিনায়কদের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউসের পাশাপাশি আছেন দাশুন শানাকা। এছাড়া বর্তমান ওয়ানডে অধিনায়ক কুশাল মেন্ডিস আর বর্তমান টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাও আছেন বিশ্বকাপের দলে।  

পুরো দলে চমক বলতে গেলে দুনিথ ভেল্লালাগে। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেননি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে জায়গা পেয়ে গিয়েছেন নুয়ান থুসারাও। তিনি যাচ্ছেন ৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

এটাই কি তবে বিশ্বকাপের বাংলাদেশ দল?
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণাতেই ইতিহাস উগান্ডার
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড

এবারের বিশ্বকাপেও বাংলাদেশ মুখোমুখি হবে নিজেদের প্রবল এই প্রতিদ্বন্দ্বী দলের। গ্রুপ-ডি তে লঙ্কানরা আছে টাইগারদের সঙ্গেই। বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কার গ্রুপেও আছে দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। জুনের ৩ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচ ৮ জুন। এরপর ১২ জুন নেপাল ও ১৭ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দলটি। 

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল 

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, দুশমান্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা 

ট্রাভেল রিজার্ভ: আসিথা ফার্নান্দো, বিজয়কান্থ বিশ্বকান্থ, ভানুকা রাজাপাকসে এবং জানিথ লিয়ানাগে।  

বিজ্ঞাপন

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শ্রীলঙ্কান ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়