• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৪, ১৩:৩৬
অ+
অ-
বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন 

বিশ্বকাপে যার যাওয়া নিয়েই ছিল শঙ্কা, সেই তাসকিনই শেষ পর্যন্ত সহ-অধিনায়ক হয়ে যাচ্ছেন বিশ্বকাপে। ইনজুরি আক্রান্ত এই খেলোয়াড়কে নিয়ে বিসিবি অপেক্ষা করতে চেয়েছিল। সেই অপেক্ষার ফল সুমিষ্ট হয়েই যেন ধরা দিচ্ছে এবার। বিপিএলে দুর্দান্ত ঢাকার পর আরও একবার নেতৃত্বের ভার নিচ্ছেন তাসকিন। তবে এবার তিনি নাজমুল হোসেন শান্তর ডেপুটি। আর দায়িত্বের জায়গাও জাতীয় দল। 

বিজ্ঞাপন

অবশ্য গতকাল রাত থেকেই আভাস পাওয়া গিয়েছে তাসকিনকে নিয়েই বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। বর্তমান ইনজুরির আলোকে বলা যায় কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। যে কারণে হয়ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা মিস করবেন তিনি। 

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ। শ্রীলঙ্কার বিপক্ষে হবে সেই ম্যাচ। দিনক্ষণের হিসেবে তাসকিনের হাতে সময় আছে ২৪ দিন। পর্যাপ্ত বিশ্রাম শেষে সহ-অধিনায়কের ভূমিকা নিয়েই মাঠে নামবেন এই পেসার। 

তাসকিন আহমেদের এবারের যাত্রাটা অবশ্য বেশ রোমাঞ্চের বলা চলে। মাস ছয়েক আগেও বিশ্বকাপের দলে মূল বোলার ছিলেন তিনি। কাঁধের ইনজুরি নিয়েই খেলেছেন বিশ্বকাপের ম্যাচ। পাঁচ উইকেট পাওয়া সেই ক্যাম্পে তিনি নিজেও খুব একটা সুখী ছিলেন না নিশ্চিত। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

তাসকিনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, বাদ সাইফউদ্দিন
বিশ্বকাপ স্কোয়াডে নেই সাইফউদ্দিন, কারণ জানাল বিসিবি

এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট আর নিউজিল্যান্ডে বাংলাদেশের সাদা বলের সিরিজ মিস করেছেন। ফিরেছেন বিপিএল দিয়ে। সেখানে দুর্দান্ত ঢাকার অধিনায়ক হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছেন। জিম্বাবুয়ে সিরিজে সিরিজসেরা হয়েছেন। 

তাসকিনের ইনুজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছেন তিনি। সেই চোট কিছুটা গুরুতর। গ্রেড-টু ধরণের এই ইনজুরির কারণে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রের সিরিজে তাই তাকে দেখা যাচ্ছে না এটা নিশ্চিত। তবে বিশ্বকাপে ঠিকই তাসকিন ফিরবেন সুস্থ হয়ে। যুক্তরাষ্ট্র আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিশ্বকাপে ফিট তাসকিনই এখন বাংলাদেশের পেস অ্যাটাকের ভরসা। 

বিজ্ঞাপন

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটতাসকিন আহমেদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা