• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইসিসিতে পাঠানো তালিকায় নাম ছিল সাইফউদ্দিনের, পরে যেভাবে বাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৪, ১৫:০৪
অ+
অ-
আইসিসিতে পাঠানো তালিকায় নাম ছিল সাইফউদ্দিনের, পরে যেভাবে বাদ

চোট নিয়ে শঙ্কায় থাকা তাসকিন আহমেদকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে জায়গা মেলেনি বিপিএল মাতিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বকাপের টিকিট পেয়ে গেছেন পেসার তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের একটা আভাস পাওয়া যাচ্ছিল। তবে তাসকিনের ইনজুরিতে হিসেবটা কিছুটা এলোমেলো হয়ে যায়। যদিও তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এ ছাড়া আজ দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, গত ৩০ এপ্রিলই আইসিসির কাছে বিশ্বকাপের যে দল পাঠিয়েছিল বিসিবি, সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে। আর তা হচ্ছে সাইফউদ্দিনের বাদ পড়াটা।

এর বাইরে বাকি ১৪ জনের জায়গা ঠিক রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইফের জায়গা নিয়েছেন তানজিম। কমিটি ও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন তরুণ এই পেসারের ওপর। 

আরও পড়ুন

বিশ্বকাপ স্কোয়াডে নেই সাইফউদ্দিন, কারণ জানাল বিসিবি
তাসকিনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, বাদ সাইফউদ্দিন
বিশ্বকাপে যাচ্ছেন পাঁচ নতুন মুখ

বিজ্ঞাপন

গত বিপিএলে দারুণ পারফর্ম করে দেড় বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন সাইফউদ্দিন। সিরিজে চার ম্যাচে ৮ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও দেদারসে রান বিলিয়েছেন। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.৩১। বিশেষ করে শেষ দুই ম্যাচে তিনি রান দিয়েছেন ৪২ ও ৫৫। এটিই তার বিপক্ষে গেছে বলে প্রধান নির্বাচকের কথায় আভাস পাওয়া গেছে। 

অবশ্য জিম্বাবুয়ে সিরিজে দুই ম্যাচ খেলে তানজিম সাকিবও আহামরি কিছু করতে পারেননি। দুই ম্যাচে তার উইকেট ছিল একটি। এক ম্যাচে চার ওভারে ২৬ রান দিলেও পরের ম্যাচে চার ওভারে তিনি দিয়েছেন ৪২ রান। 

সাইফউদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে– প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’ কেবল মূল স্কোয়াডেই নয়, ট্রাভেলিং রিজার্ভেও নাম নেই সাইফউদ্দিনের।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাইফউদ্দিনবাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ