• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৪, ১৫:৩৪
অ+
অ-
যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দ্বিতীয় ম্যাচে ৬ রানের ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই মান বাঁচানোর।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৫ মে) যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

আরও পড়ুন

সাইফউদ্দিন–মিরাজদের নিয়ে টাইগার্সের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন তাসকিন!
৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বার্টনের

গত ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ ছিল বাংলাদেশ। বিশেষ করে টপ অর্ডার। তারপরও আজকের ম্যাচে টপ অর্ডারে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। তরুণ তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সঙ্গে থাকবেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। লোয়ার মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকায় থাকবেন জাকের আলি অনিক। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় আজ সুযোগ পেতে পারেন তানভির ইসলাম।

দুই বিশেষজ্ঞ স্পিনার সাকিব-তানভিরের সঙ্গে থাকতে পারেন ৩ পেসার তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য