• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আর্জেন্টিনার অলিম্পিক দলে বিশ্বকাপজয়ী ২ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৪, ২২:০৯
অ+
অ-
আর্জেন্টিনার অলিম্পিক দলে বিশ্বকাপজয়ী ২ ফুটবলার!

গুঞ্জনটা ছিল আসন্ন অলিম্পিকে আর্জেন্টিনা দলে ডাক পেতে যাচ্ছেন জাতীয় দলের একাধিক খেলোয়াড়। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুল দাবি করছেন, এরই মধ্যে নাকি কাতার বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্যের চলতি বছরের অলিম্পিকে অংশ নেওয়ার নিশ্চিত হয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি যা বলেছেন, সেই অনুযায়ী বেনফিকার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি (৩৬ বছর) এবং ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস (২৪ বছর) থাকছেন আর্জেন্টিনা দলে। দুজনের ক্লাবের কাছ থেকে নাকি এরই মধ্যে অনুমতি পেয়ে গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

২৩ বছরের বেশি বয়সের মোট তিন জন খেলোয়াড় দলগুলো নিতে পারে অলিম্পিকে। সাবেক আর্জেন্টিনা ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোর অধীনে অলিম্পিক দলের কোচিং স্টাফরা নাকি এরই মধ্যে ঠিক করে ফেলেছেন তাদের স্কোয়াডের ২৩ বছরের অধিক বয়সী তৃতীয় খেলোয়াড়কে। তিনি অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যদিও তার ব্যাপারে ইংলিশ ক্লাবটির কাছ থেকে এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি।

এছাড়াও জাতীয় দলের আরও দুই খেলোয়াড়ের দিকেও চোখ রয়েছে মাসচেরানোর। তারা হলেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেস (২৩ বছর) এবং ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো (১৯ বছর)। দুজনেরই বয়স ২৩ বা এর কম হওয়ায় তাদের দলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে না।

বিজ্ঞাপন

আসছে অলিম্পিকে গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে ইউক্রেন, ইরাক ও মরক্কোর বিপক্ষে। এটি হবে আর্জেন্টিনার অলিম্পিকের ফুটবলে দশমবারের মতো উপস্থিতি। এর আগে ২০০৪ ও ২০০৮ সালে দক্ষিণ আমেরিকার দেশটি স্বর্ণপদক জিতেছে।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আর্জেন্টিনা ফুটবল দলআর্জেন্টিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা

দুই দলই চায় নিজেদের মাঠে হোক, আলোচনায় নিরপেক্ষ ভেন্যু

আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমাদুই দলই চায় নিজেদের মাঠে হোক, আলোচনায় নিরপেক্ষ ভেন্যু

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা