• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বরেকর্ড গড়ল নেইমারের দল, গিনেজবুকের স্বীকৃতি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৪, ১৯:২৭
অ+
অ-
বিশ্বরেকর্ড গড়ল নেইমারের দল, গিনেজবুকের স্বীকৃতি

টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড আগেই গড়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। চ্যাম্পিয়ন দলটি গত মার্চেই ২৮তম জয় তুলে নিয়ে টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ে। সেবার তারা ভেঙে দেয় ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টসের (২০১৬-১৭ মৌসুমে) টানা ২৭ জয়ের রেকর্ড। শেষ পর্যন্ত নেইমার জুনিয়রের দল আল হিলাল জিতেছে একটানা ৩৪ ম্যাচ। যার জন্য এবার তারা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে।

বিজ্ঞাপন

পরবর্তীতে চলতি মৌসুমে ক্লাবটির দুটি শিরোপা জয় ও দুর্দান্ত পারফরম্যান্স উপলক্ষ্যে রিয়াদের কিংডম অ্যারেনায় স্টেডিয়ামে দর্শকদের জন্য উদযাপনের সুযোগ করে দেয় আল হিলাল। সেখানে গিনেজ কর্তৃপক্ষের দেওয়া সনদ হাতে সেখানে উপস্থিত হন ক্লাবটির প্রধান কোচ জর্জ জেসুস ও সভাপতি ফাহাদ বিন সাদ বিন নাফেল। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল অ্যাডজুডিকেটর ক্যানজি দেফরাওয়ি জানিয়েছেন, আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি উদযাপনে পুরো স্টেডিয়ামটি আলোকসজ্জায় পূর্ণ করা হয়েছিল।

অনুষ্ঠান শেষে ফুটবলারদের লাউঞ্জে গিনেস সনদ হাতে নিয়ে স্মৃতি সংরক্ষণ করে রাখতে ভুল করেননি আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার। বর্তমানে ইনজুরিতে থাকা এই ফরোয়ার্ড সেই সনদ নিয়ে বেশ কিছু ছবিও তুলেছেন। গত গ্রীষ্মের মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানো হলেও, আল হিলালের হয়ে বেশি ম্যাচ খেলা হয়নি তার। ইনজুরির কারণে আসন্ন কোপা আমেরিকায়ও তাকে ছাড়াই খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

dhakapost
গিনেজের স্বীকৃতি সনদ হাতে আল হিলালের কোচ ও সভাপতি 

বিজ্ঞাপন

গত বছরের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আল হিলাল টানা ৩৪টি ম্যাচ জিতেছে। যা পুরুষ ফুটবলের ইতিহাসে বিশ্বরেকর্ড। মার্চে নিজেদের ২৮তম টানা জয়ের ম্যাচে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছিল আল হিলাল। সেদিনই টানা সর্বোচ্চ জয়ের রেকর্ডটি তারা নিজেদের দখলে নিয়ে নেয়। সর্বশেষ ১৭ এপ্রিল ২০২৩-২৪ মৌসুমের সবশেষ ম্যাচে আল-আইনের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরে যায় নেইমারের দলটি। 

আরও পড়ুন

নেইমারকে নিয়ে দুঃসংবাদ
ফুটবলের বাইরে ভিন্ন খেলায় মাতলেন রোনালদো–নেইমার
কোপা আমেরিকার দলে যোগ দিতে পারেন নেইমার, জানালেন কোচ

এর আগে অবশ্য আল হিলাল চলতি মৌসুমে অপরাজিত ছিল। তিন ম্যাচ বাকি রেখেই তারা সৌদি লিগের শিরোপা নিশ্চিত করে। ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডগড়া পারফরম্যান্সের পরও তাদেরকে টপকে যায় আল হিলাল। ৯৬ পয়েন্ট নিয়ে আল নাসরের চেয়ে তারা ১৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে মৌসুম শেষ করে। এ ছাড়া আল হিলাল সৌদি সুপার কাপ শিরোপাও জিতেছে এবার। সেখানেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে রোনালদোর আল নাসরকে।

বিজ্ঞাপন

dhakapost
সৌদি লিগের শিরোপা উদযাপনে দলের সঙ্গে শামিল হন নেইমারও

আগামীকাল (শুক্রবার) অবশ্য মৌসুমের শিরোপাহীনতা কাটানোর সুযোগ রয়েছে রোনালদো–সাদিও মানেদের সামনে। তবে এবারও তাদের সামনে বাধা আল হিলাল। কিংস কাপের ফাইনালে দু’দল পরস্পরের মোকাবিলা করবে। আল হিলালের ৬৬ বছরের ইতিহাসে এই বছরটিকে সবচেয়ে সেরা বলে মন্তব্য করেছেন কোচ জেসুস। এজন্য তিনি ফুটবলারদের আন্তরিক বোঝাপড়া ও মাঠের বাইরে ক্লাবটির অভ্যন্তরীণ পরিবেশকে কৃতিত্ব দিয়েছেন। এখন পর্যন্ত নিজেদের ইতিহাসে ৬৮টি শিরোপা জেতা আল হিলালকে এশিয়ার সবচেয়ে রাজকীয় ক্লাব বললেও ভুল হবে না!

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারসৌদি প্রো লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি

নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি

নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা

নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা