• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘বাংলাদেশের বদলে ভারত থাকলে আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া কঠিন হতো’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, ০৯:৪৮
অ+
অ-
‘বাংলাদেশের বদলে ভারত থাকলে আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া কঠিন হতো’
‘ধরা যাক, বিষয়টা ফাইনালে হলো। কিংবা বলা যাক, (বাংলাদেশের বদলে) ভারত ছিল বিপরীতে দিকে। সেটাও হোক একটা ফাইনালে। তাহলে পুরো ম্যাচজুড়ে এমন কিছু (আম্পায়ারদের সিদ্ধান্ত) করে যাওয়া খুব কঠিন হতো।’ সাইমন ডুল, ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার

বিজ্ঞাপন

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর ক্রিকবাজের আলোচনায় ঠিক এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার সাইমন ডুল। নিউজিল্যান্ডের সাবেক এই পেস বোলারের কাছে জানতে চাওয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের আউটের প্রসঙ্গে। সেখানেই যেন নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি।  

আরও পড়ুন

ডেডবল নাকি চার রান– ক্রিকেটের আইন কী বলছে?

মাহমুদউল্লাহ রিয়াদকে আউট দেয়া সিদ্ধান্তের প্রেক্ষিত সাইমন ডুল চটেছেন আম্পায়ারের ওপর, ‘আমি বলতে চাইছি, যেভাবে এই পদ্ধতি কাজ করছে, সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে। কারণ এটা বিশ্রি একটা ভুল। একেবারেই বাজে সিদ্ধান্ত। কোনোভাবেই বলটা (মাহমুদউল্লাহ রিয়াদের আউট সম্পর্কে) স্ট্যাম্পে আঘাত করতো না।’  

বিজ্ঞাপন

১৭তম ওভারে ওটনিয়েল বার্টম্যানের সেই বল থেকে বাংলাদেশের চার রান প্রাপ্য বলেও মনে করেন ডুল, ‘একেবারে বন্দুকধারীর মত দ্রুতগতিতে আম্পায়ার হাত তুলেছে। এটা বাজে সিদ্ধান্ত ছিল। আর আমাদের বলতেই হবে পুরো টুর্নামেন্টেই আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি। কিন্তু এইক্ষেত্রে সেটা ছিল না। তারচেয়ে বড় কথা, লেগবাইয়ে চার রান হওয়া দরকার ছিল।’  

আম্পায়ার্স কল এবং এমন বিতর্কিত সিদ্ধান্তে আইসিসিকে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন সাবেক এই কিউই পেসার। ক্রিকবাজের আলোচনায় তার মন্তব্য, ‘ধরা যাক, টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ বলে এটা ঘটলো। আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল। যেভাবে এইসব চলছে, তাতে কিছু পরিবর্তন আনতেই হবে। কারণ এখন প্রায়ই এসব হচ্ছে। প্রতিবারই এমন কিছু প্রশ্ন আমি করেছি আইসিসি টুর্নামেন্টের আগে বা পরে। তখন তারা বলে, আমাদের এখানে কিছু করার নেই। এটা খেলার ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না।’  

আরও পড়ুন

‘মাহমুদউল্লাহকে ভুলভাবে আউট দেয়া হয়েছিল’

বিজ্ঞাপন

‘আমি জানিনা কীভাবে এই পরিবর্তন আসবে, কবে এই পরিবর্তন হবে। তবে কিছু একটা পরিবর্তন অবশ্যই আসতে হবে। এগুলো ম্যাচের ফল বদলে দিচ্ছে। আর আমরা এমনটা হতে দিতে পারি না।’ –যোগ করেন সাইমন ডুল। 

জেএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটদক্ষিণ আফ্রিকা ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি