• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের জন্য ক্যান্সারের মতো’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, ২২:৩৭
অ+
অ-
‘কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের জন্য ক্যান্সারের মতো’

বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। টানা দুই ম্যাচ হেরেছে তারা। তাই সমালোচনা শুনতে হচ্ছে বাবর আজমদের। দেশটির সাবেক এই ক্রিকেটার ও সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম মনে করেন, পাকিস্তান দলের কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে থাকার যোগ্যই না। এই ক্রিকেটাররা দলে থাকলে কখনও জিততে পারবে না পাকিস্তান।

বিজ্ঞাপন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভীষণ বাজে হয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চে হেরে যাওয়া দলটি পরের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে বাগে পেয়েও পারেনি জিততে। দুই ম্যাচেই একটা পর্যায় পর্যন্ত জয়ের জোরাল সম্ভাবনা ছিল তাদের।

দলের ক্রিকেটারদের সমালোচনা করে ওয়াসিম বলেন, 'আমি এখানে কারো নাম বলব না, তবে এটুকু বলতে পারি, চারজন কোচ বিশ্বাস করেন, একদল খেলোয়াড় আছে যারা দলে ‘ক্যান্সারের’ মতো। তারা দলে থাকলে এই দল জিততে পারবে না। আমি তাদের বাদ দেওয়ার চেষ্টা করেছি; কিন্তু টিম ম্যানেজমেন্ট আবারও তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।'

পাঁজরের চোটে বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ খেলতে পারেননি ইমাদ ওয়াসিম। সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিমের মতে, মিথ্যা তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করেছেন এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'পাঁজরের চোট নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে। তার (ইমাদ) হাঁটুর চোটও রয়েছে এবং গত কয়েক বছর ধরে সে তা লুকিয়ে রেখেছে…এমনকি আমি আমার মেয়াদকালে ইমাদককে বাদ দিয়েছিলাম, যাতে সে তার মাঠের বাইরের সমস্যাগুলি নিয়ে কাজ করতে পারে এবং তার ফিটনেসের উন্নতি করতে পারে।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি