• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

এরাসমাস ৩৬, নামিবিয়া ৭২

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৪, ০৮:০৩
অ+
অ-
এরাসমাস ৩৬, নামিবিয়া ৭২

রীতিমত ধ্বংসযজ্ঞ চলল নামিবিয়ার ওপর। অধিনায়ক গেরহাল্ড এরাসমাস একা চালিয়ে গেলেন লড়াই। সঙ্গী হিসেবে কাউকেই পাননি পুরোটা সময় জুড়ে। পুরো দল যখন অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের সামনে খাবি খেয়েছে, তখন নামিবিয়া অধিনায়ক খেলেলেন একা হাতেই। ৪৩ বলে ৪ চার এবং ১ ছক্কা হাঁকিয়ে করেছেন ৩৬ রান। নবম উইকেটের যখন পতন হয়, তখন দলীয় সংগ্রহের অর্ধেকটাই ছিল এরাসমাসের।

বিজ্ঞাপন

শেষ উইকেটে নামিবিয়া আর কোনো রানই যোগ করতে পারেনি। ৭২ রানেই থামে তাদের ইনিংস। অ্যাডাম জাম্পার ৪ আর জশ হ্যাজেলউড-মার্কাস স্টয়নিসের জোড়া উইকেট শিকারের দিনে অস্ট্রেলিয়ার কাছে রীতিমত নাস্তানাবুদ আফ্রিকান দেশটি। পুরো দলের হয়ে এদিন এরাসমাসের বাইরে ডাবল ডিজিটে গিয়েছেন কেবল ওপেনার মিচেল ভ্যান লিনগেন। ১০ বলে করেছেন ১০ রান। 

আরও পড়ুন

সংখ্যায়-রেকর্ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ

শুরুর ধ্বংসযজ্ঞ চালিয়েছেন প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড। হ্যাজেলউডের শিকার লিনগেন এবং নিকোলাস ডেভিস। আর জেই ফ্রাইলিংকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ১৫ রানেই নেই তিন উইকেট। নামিবিয়ার বিপর্যয়ের আভাস মিলেছিল তখনই। এরপরই তাতে যোগ দেন অ্যাডাম জাম্পা। নাথান এলিস এক উইকেট নিয়েছেন বটে, তবে জাম্পা একাই নাস্তানাবুদ করেছেন নামিবিয়ার মিডল অর্ডার। 

বিজ্ঞাপন

জেন গ্রিন, ডেভিড উইসা আর রুবেন ট্রাম্পেলম্যানকে ফেরান এই লেগি। নামিবিয়ার বড় স্কোরের আশা কার্যত ওখানেই শেষ হয়ে যায়। উইসা আর ট্রাম্পেলম্যান ছিলেন বড় ভরসা। তাদের কাউকেই দাঁড়াতে দেননি। তবে এদিক বিশেষভাবে প্রশংসার যোগ্য অস্ট্রেলিয়ার ফিল্ডিং। পুরো মাঠেই একের পর এক দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। ৭টি ক্যাচ নিয়েছেন আজ তারা। 

আরও পড়ুন

প্রথম ম্যাচেই চোটে স্টার্ক, যা বলছেন অজি অধিনায়ক

নবম উইকেটে এরাসমাস আর ব্রাসেল মিলে যোগ করেছেন ২৯ রান। এটাই নামিবিয়ার স্কোর টেনে নিয়ে গেল ৭২ পর্যন্ত। যদিও তাতে ব্রাসেলের অবদান মোটে ২ রান। 

বিজ্ঞাপন

জেএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি বিশ্বকাপঅস্ট্রেলিয়ান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিরাপত্তা শঙ্কায় পিএসএল, ক্রিকেটারদের সতর্ক করল অস্ট্রেলিয়া

নিরাপত্তা শঙ্কায় পিএসএল, ক্রিকেটারদের সতর্ক করল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’