• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

৭ ব্যাটারই ভালো করবে আশা করেন না শান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৩ জুন ২০২৪, ০৯:১০
অ+
অ-
৭ ব্যাটারই ভালো করবে আশা করেন না শান্ত

টপ অর্ডার ব্যর্থ হচ্ছে, দলের স্কোর বাড়ানোর দায়িত্ব গিয়ে পড়ছে তাওহীদ হৃদয় কিংবা মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। বোলাররা খেলছেন ধারাবাহিক। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ভাটা পড়ছে দলের পারফরম্যান্স। এটাই যেন বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক সময়ের চিত্র। দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে বিশ্বকাপ, এভাবেই চলছে বাংলাদেশ। 

বিজ্ঞাপন

নিজেদের তৃতীয় ম্যাচে এবার বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পর থেকে গ্রুপ পর্ব আর পার হতে পারেনি টাইগার ক্রিকেট। গত ১৭ বছরের সেই আক্ষেপ মেটাতে আজ (বৃহস্পতিবার) জয় চাই টাইগারদের। আর সেজন্য দরকার ব্যাটিং অর্ডারের ধারাবাহিকতা।  

ডাচদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক শান্ত। সেখানে ব্যাটারদের নিয়েই প্রশ্ন হলো বেশি। শান্ত নিজেও রানে নেই। বাড়তি চাপ আছে কি না অধিনায়ক হিসেবে– এমন এক প্রশ্নের উত্তরে টাইগার অধিনায়ক বলেন, ‘অবশ্যই (আমার) ব্যাটিংটা ভালো হয়নি। রান করতে হবে ব্যাটার হিসেবে। বাড়তি কোনো চাপ ফিল করছি না। যদি শুরু পাই অবশ্যই দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।’  

শান্ত যোগ করেন, ‘অধিনায়ক দেখে এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে। এরকমও ফিল করছি না। আমার দায়িত্ব আছে আমি একজন ব্যাটার হিসেবে কতটুকু অবদান রাখতে পারি। এটা নিয়ে আমি পরিশ্রম করছি এবং আশা করছি যে সামনে ভালো কিছু হবে।’

বিজ্ঞাপন

গোটা দলের ব্যাটিং প্রসঙ্গে শান্ত জানান, ‘সত্যি কথা বলতে ২-৩ জন ভালো করছে। লিটন একটা ইনিংস ভালো ব্যাট করেছে, হৃদয় ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই ভালো টাচে আছে। টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে ভালো করতেসে ওই দিনটাতে তার খেলাটা শেষ করাটা গুরুত্বপূর্ণ। আমি কখনও আশা করব না ৭ জন ব্যাটারই ভালো খেলবে। আমি চাই যে সেট হচ্ছে সে যেন শেষ করে আসে। অবশ্যই উপর থেকে ভালো হলে ভালো, তবে আমি চাই যে সেট হচ্ছে ও যেন খেলাটা শেষ করে।’

আরও পড়ুন

সাকিবের খারাপ পারফরম্যান্স নিয়ে যা বললেন শান্ত
তবে কি সাকিব এখন প্যাসেঞ্জার?
ফোন কেড়ে নিয়ে বিতর্কে সাকিব!

নেদারল্যান্ডস ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অবশ্যই যেখানেই আমরা খেলতে যাই সেখানেই আমাদের সমর্থকরা চলে আসে। ওয়েস্ট ইন্ডিজে সমর্থকরা আমাদের দলকে সমর্থন করতে চলে আসে। যেটা আমরা মনে করেছি। হোটেলে ছিলাম আমরা, অনেক মানুষ আমাদের খেলা নিয়ে কথা বলছে। ভালো লাগছে। আশা করি আগামীকালও দর্শকরা আসবে এবং আমাদের সমর্থন দিয়ে যাবে।’
 
শান্ত আরও বলেছেন, ‘দর্শকের কথা যেটা বললাম খুবই ভালো লেগেছে, নিউইয়র্কে বা ডালাসে যখন খেললাম অনেকে এসে সাপোর্ট করেছে। বেশিরভাগ দর্শক আমাদের ছিল। যেটা অবশ্যই প্রতিটা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা তো থাকেই। আমি আশা করব কালকেও দর্শকরা আসবেন। বাংলাদেশ থেকে না হোক এখান থেকে যারা লোকাল আছেন। এর যতবার সিরিজ খেলতে এসেছি প্রতিবার কিন্তু আমাদের সাপোর্টার ছিল।'

বিজ্ঞাপন

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনাজমুল হোসেন শান্ত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা