• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রতিপক্ষ ডমিঙ্গো-কুক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৩ জুন ২০২৪, ১৩:৩১
অ+
অ-
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রতিপক্ষ ডমিঙ্গো-কুক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিন্সসেটে রাত সাড়ে আটটায় টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে এই ম্যাচে টাইগারদের বিপক্ষে থাকবেন সাবেক দুই কোচও। সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। 

বিজ্ঞাপন

বাংলাদেশ ম্যাচের আগে দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ডাচ ক্রিকেটার লাগান ফন ভিক। এ সময় ডমিঙ্গো-কুকদের নিয়ে তিনি বলেন, ''আমার মনে হয় এটা (রায়ান কুক ও রাসেল ডমিঙ্গো) আমাদের জন্য বাড়তি একটা সুবিধা। রাসেল এবং রায়ান খেলোয়াড়দের (বাংলাদেশ) খুব ভালো করে চেনে।'
 
'তারা অনেকদিন তাদের কোচিং করিয়েছে। ব্যাক পকেটে বাড়তি সুবিধা হিসেবে আমরা এটা পাচ্ছি। যতটা সম্ভব আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। তারা হয়ত আমাদের কিছু সিক্রেট প্ল্যান দিতে পারে যা তাদের জন্য অপ্রত্যাশিত হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী কারণ তারা খেলোয়াড়দের খুব ভালো করে চেনে।' -যোগ করেন তিনি।  

ফন ভিক আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারাতেও, 'গত বিশ্বকাপে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম, সেখান থেকে আমরা আত্মবিশ্বাস নিয়েছি। আশা করছি ওই আত্মবিশ্বাসটা আমাদের কাল কাজে দেবে। আমরা জানি নিজেদের সেরা দিনে আমরা বাংলাদেশকে হারাতে পারি। আমরা এরকম মাইন্ডসেট নিয়ে খেলতে নামব।'

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে কে ফেভারিট প্রশ্নের উত্তরে ফন ভিক বলেন, 'কে ফেবারিট? আমি যেহেতু এখানে বসে তাই ডাচরা ফেবারিট। আমরা ডাচরা খেলোয়াড়রা আসলে এমনই। কয়েক বছরে বেশ ভালো কিছু জয় আছে আবার কিছু বাজে হারও আছে। সর্বশেষ কয়েক বছরের হিসেবে দল হিসেবে আমরা কোন পর্যায়ে আছি সেটার পরীক্ষা হবে।'

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেটরাসেল ডোমিঙ্গো

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল